শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ইহুদিবাদী ইসরাইলি বিশ্লেষক: ইরানের সঙ্গে যুুদ্ধে নেতানিয়াহুর কোনো লক্ষই অর্জিত হয় নি

একজন ইহুদিবাদী ইসরাইলি বিশ্লেষকের মতে, ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইল যে প্রচারণা এবং ধুমধাম তৈরি করেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন সৃৃষ্টি করেছে। কারণ নেতানিয়াহুর ঘোষিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার হিব্রু ভাষার ওয়েবসাইট মাইক্রোমিটে প্রকাশিত একটি প্রবন্ধে মিরন রাবিওট এই ব্যর্থতার কিছু দিক তুলে ধরেছেন। […]

ইহুদিবাদী ইসরাইলি বিশ্লেষক: ইরানের সঙ্গে যুুদ্ধে নেতানিয়াহুর কোনো লক্ষই অর্জিত হয় নি

ইহুদিবাদী ইসরাইলি বিশ্লেষক: ইরানের সঙ্গে যুুদ্ধে নেতানিয়াহুর কোনো লক্ষই অর্জিত হয় নি

নিউজ ডেস্ক

২৭ জুন ২০২৫, ১১:৪২

একজন ইহুদিবাদী ইসরাইলি বিশ্লেষকের মতে, ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইল যে প্রচারণা এবং ধুমধাম তৈরি করেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন সৃৃষ্টি করেছে। কারণ নেতানিয়াহুর ঘোষিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি।

তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার হিব্রু ভাষার ওয়েবসাইট মাইক্রোমিটে প্রকাশিত একটি প্রবন্ধে মিরন রাবিওট এই ব্যর্থতার কিছু দিক তুলে ধরেছেন।

তিনি ভূমিকায় লিখেছেন,ইসরাইলে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তাড়াহুড়ো করে একটি গৌরবজ্জল বিজয় ঘোষণা করেছিল কিন্তু এটা অত্যন্ত সন্দেহজনক যে নেতানিয়াহু যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন তা অর্জিত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছেন এবং জনমতকে দুর্বল করেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজার কাদামাটি কোথাও অদৃশ্য হয়নি।

লেখক আরও স্বীকার করেছেন, ‘তবে, এটা উপেক্ষা করা যায় না যে ইরানীরাও একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে। ১৯৪৮ সাল থেকে ইসরাইলি প্রধান শহরগুলোর কেন্দ্রগুলো এই যুদ্ধে যে ধরণের হুমকির সম্মুখীন হয়েছে তার মুখোমুখি কখনও হয়নি। ভবনগুলো সম্পূর্ণরূপে ধসে পড়ে, প্রায় ১০,০০০ ইসরাইলি (ইসরাইলি সেন্সরশিপ এবং নজরদারি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি সংখ্যা) বাস্তুচ্যুত হয়। ২৫টি উঁচু ভবন সম্পূর্ণ ধ্বংসের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল , শহরের রাস্তাগুলো খালি করা হয়েছিল এবং বেশিরভাগ অর্থনৈতিক কার্যকলাপ স্থবির হয়ে পড়েছিল।”

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ছিল একটি ভয়াবহ ঘটনা, কিন্তু এটিকে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হয়েছিল, কিন্তু গত ১২ দিনে লাখ লাখ ইসরাইলি তাদের নিরাপত্তার ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অনুভব করেছেন।এই লেখকের স্বীকারোক্তি অনুসারে, যদি ইসরাইল ইরানের সাথে আরেকটি যুদ্ধ চায়, তাহলে ইসরাইলি সমর্থন এবং সংহতির মাত্রা এবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে।

সূত্র: পার্সটুডে

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

অন্যান্য খবর

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ

সরকারি যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য সম্মানসূচক শব্দ না লেখার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ

দৈনিক সকাল গ্রাফিক্স

নিউজ ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪

সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে তাদের পদবির আগে কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

একই নির্দেশনা সরকারি নথিপত্র, সারসংক্ষেপ উপস্থাপন এবং দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রেও কার্যকর হবে।

সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং সেগুলোর অধীন দপ্তর ও সংস্থাকে নতুন সিদ্ধান্ত অনুসরণের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ফলে এখন থেকে দাপ্তরিকভাবে রাষ্ট্রপতির পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা হবে না।

অন্যান্য খবর

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে […]

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৬, ২২:১০

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা আছে, জনগণের পাশে থেকে সেবা করবো।’

তিনি আরও বলেন, দায়িত্ব ও ব্যস্ততা যতই থাকুক, জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।