শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প : ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। কানাডার […]

ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প : ম্যাক্রোঁ

ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প : ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক

১৭ জুন ২০২৫, ১২:০১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান।

কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি।

ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) তিনি (ডোনাল্ড ট্রাম্প) যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন। এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানান।

ম্যাক্রোঁ বলেন, তবে আমরা আশা করছি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে। কারণ আমি বিশ্বাস করি… যত শিগগির সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি দুই দেশের জ্বালানি, প্রশাসনিক, সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন। এটা জরুরি এবং আপনি কোনোভাবেই কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারেন না। যারা মনে করেন নিজ দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমাবর্ষণ জরুরি, তারা খুবই ভুল চিন্তা করেন।

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ২৪৪ জন নিহত হয়েছেন। অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

সোর্স : এএফপি ও গার্ডিয়ান

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৯

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭