গত ৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ হতে ২৪ ঘন্টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ অর্জন-
১। গত ০৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে নাটোরের গুরুদাসপুর উপজেলার ডোমরপাড়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের অংশগ্রহণে অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুইজন ভূমিদস্যুকে ২ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৯০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
২। গত ০৮/০২/২০২৫ খ্রি. তারিখ আনুমানিক ৩ টা ৩০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে খেলনা পিস্তল দিয়ে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই এর উদ্দেশ্যে আসা ছিনতাইকারীকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যরা। পরবর্তীতে মাদকদ্রব্য ও খেলনা পিস্তলসহ ছিনতাইকারীকে কর্তৃপক্ষের নিকট সোপর্দ করা হয়।
৩। গত শনিবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিবারের সাথে ঘুরতে এসে একটি শিশু হারিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত আনসার সদস্য শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া।
৪। ০৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ আনুমানিক ভোর ৬ ঘটিকায় কক্সবাজার বিআরবি কেবল ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি চুরি করার সময় কর্তব্যরত আনসার সদস্যগণ উক্ত চোরকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে আটককৃত চোরকে পুলিশে সোপর্দ করা খবে।