বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির […]

প্রতিনিধি ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ১৭:০০

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির উল্লাহ্ হাবিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, গলাচিপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ, খন্দকার মশিউর রহমান শাহিন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস প্রমুখ।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।

খেলা

‘তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে’,কেন আরেকটু অপেক্ষা করলে না,বাবা?’: বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট

বাবার আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান বিশ্ব ফুটবলের এই মহারাজার পিতা হোর্হে মেসি। বাবার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, বিশ্বকাপ জয়ের নেপথ্যে তার অপরিসীম উৎসাহ এবং জীবনের শেষ দিনগুলোর কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। […]

‘তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে’,কেন আরেকটু অপেক্ষা করলে না,বাবা?’: বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ আগস্ট ২০২৬, ২১:৫২

বাবার আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান বিশ্ব ফুটবলের এই মহারাজার পিতা হোর্হে মেসি। বাবার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, বিশ্বকাপ জয়ের নেপথ্যে তার অপরিসীম উৎসাহ এবং জীবনের শেষ দিনগুলোর কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সবশেষ বিশ্বকাপের আগেই জানা গিয়েছিল মেসির বাবার অসুস্থতার কথা। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন লিও মেসি। সে ম্যাচে হ্যাটট্রিক করার পর মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন। বাবার জন্যই যে তার বড্ড কষ্ট হচ্ছিল, তখন না বুঝলেও এখন হয়তো স্পষ্ট।

লিওনেল মেসি এখন হাতড়ে বেড়াচ্ছেন বাবার সাথে কাটানো সেই সব স্মৃতি। আবেগে আপ্লুত হয়ে তাইতো খোলা চিঠি লিখেছেন লিও। ‘বাবা, আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে তুমি আর নেই। আমি ভেঙে পড়তে চাই না- সত্যি বলতে, আমি ভেঙে পড়তে চাইছি না। কিন্তু এটা মেনে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন যে, তোমাকে আর কখনো দেখতে পাব না, তোমার সঙ্গে আর কোনো কথা হবে না। আমি জানি, তুমি অনেক কষ্ট পাচ্ছিলে এবং হয়তো এটাই তোমার জন্য ভালো পরিণতি ছিল। কিন্তু বাবা, তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো আরও কত কিছুই তো বাকি ছিল।

বাবার কষ্টের কথা মনে করে মেসি বলেন, তিনি জানেন তার বাবা অনেক কষ্ট পাচ্ছিলেন। তাই এই পরিণতিই হয়তো তার জন্য ভালো ছিল। তবে প্রিয় মানুষটিকে এত দ্রুত হারানোর আক্ষেপটা থেকেই গেছে।

‘গত বিশ্বকাপে খেলার জন্য তুমি আমাকে কতবার যে বলেছ! অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনগুলোতেই তোমার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলো। কোনো টুর্নামেন্টে তোমার অনুপস্থিতি- এটাই ছিল প্রথমবার। তারপরও মা আমাকে বলেছিলেন, তুমি সুস্থ হয়ে উঠবে, আবার এমন অবস্থায় ফিরবে যাতে আমার খেলা দেখতে ভ্রমণ করতে পারো।’

বিশ্বকাপ নিয়েও বাবার বিশেষ আগ্রহের কথা স্মরণ করেন মেসি। গত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাবা তাকে বারবার উৎসাহ দিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনগুলোতেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। ‘আমি হয়তো তোমাকে আর কখনো সামনে থেকে দেখতে পাব না, কিন্তু আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্মৃতিতে তুমি বেঁচে থাকবে। তোমাকে খুব মিস করব, বাবা।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস