শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের

পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পথে এখন আর পাকিস্তান বাধা নয়। বাধা হলো বৃষ্টি। প্রথমদিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় টেস্ট চারদিনের ম্যাচে রূপ নেয়। সোমবার চতুর্থদিন শেষে বাংলাদেশের পেসাররা আরেকটি অবিস্মরণীয় জয়ের পটভূমি তৈরি করেছেন অনন্য এক কীর্তি গড়ে। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়েছেন বাংলাদেশের তিন পেসার […]

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬

পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পথে এখন আর পাকিস্তান বাধা নয়। বাধা হলো বৃষ্টি। প্রথমদিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় টেস্ট চারদিনের ম্যাচে রূপ নেয়। সোমবার চতুর্থদিন শেষে বাংলাদেশের পেসাররা আরেকটি অবিস্মরণীয় জয়ের পটভূমি তৈরি করেছেন অনন্য এক কীর্তি গড়ে। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়েছেন বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এমনটি আর কখনো হয়নি যে, টাইগার পেসাররা সব উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। এমন আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে গুটিয়ে দিয়ে জয়ের মঞ্চ সাজিয়ে দিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানারা। এরপর জয়ের জন্য বাংলাদেশ পায় ১৮৫ রানের লক্ষ্য। আলোর স্বল্পতায় চতুর্থদিন নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ বিনা উইকেটে ৪২। জাকির হাসান ২৩ বলে দুটি করে চার ও ছয়ে অপরাজিত ৩১ রানে। নয় রান নিয়ে ব্যাট করছেন সাদমান ইসলাম। আজ পঞ্চম ও শেষদিন বাংলাদেশকে করতে হবে আরও ১৪৩ রান। হাতে পুরো ১০ উইকেট। বৃষ্টির পূর্বাভাস আছে আজও। তা থাকুক। বাংলাদেশ চাইবে রোদেলা দিন। আর ভক্তরা চাইবেন পেসারদের সাজানো বাগানে ব্যাটাররা ফোটাবেন চিরস্মরণীয় জয়ের ফুল।

বাংলাদেশের সামনে ২-০তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি। আর যদি বৈরী আবহাওয়া সত্যিই বাধা হয়ে দাঁড়ায়, তাতেও আফসোস করার কিছু নেই। ১০ উইকেটে প্রথম টেস্ট জয়ের সুবাদে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের আদিম ফরম্যাটে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশকে ২-০তে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন দুই ডান-হাতি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। দুজনে মিলে নিয়েছেন নয় উইকেট। তৃতীয়দিনের শেষ সেশনে দুই উইকেট নেওয়া মাহমুদ কাল আরও তিন উইকেট নিয়ে প্রথমবারের মতো টেস্টে ইনিংসে পাঁচ উইকেট পেলেন। নিজের তৃতীয় টেস্টে ১০.৪ ওভারে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। রানাও টেস্টে এদিন নিজের সেরা বোলিংয়ে চার উইকেট পান ৪৪ রান দিয়ে। অপর উইকেট নেন আরেক ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। আগেরদিন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে ১৬৫ রানের বিশ্বরেকর্ড গড়ার পর দুই পেসার হাসান ও নাহিদ গতির ঝড় তোলেন। বাংলাদেশের ২৪ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটের সবকটি নিলেন পেসাররা।

এর আগে দুই উইকেটে নয় রান নিয়ে চতুর্থদিন শুরু করা পাকিস্তান ৬.২ ওভারে ৩৪ রান তোলে শান মাসুদ ও সাইম আইয়ুবের কল্যাণে। আইয়ুবকে মিড-অফে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন তাসকিন। ১৭তম ওভারে আক্রমণে আসা নাহিদ রানা মাসুদকে বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে।
মোহাম্মদ রিজওয়ান প্রথম বলেই আউট হতে পারতেন। সাদমান ক্যাচ ধরে রাখতে পারেননি। নাহিদের তৃতীয় শিকার সাউদ শাকিল। পাকিস্তান ৪৭/২ থেকে ৮১/৬ হয়ে যায়। রিজওয়ান (৪৩) ও মোহাম্মদ আলীকে (০) পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন হাসান মাহমুদ। সেটি পূরণ না হলেও ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তিনি। ৪৭ রানে অপরাজিত থেকে যান সালমান আগা।

চতুর্থদিনের চা-বিরতির এক ওভার পর খেলা আর এগোয়নি। ঘণ্টাখানেক অপেক্ষার পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। আজ সকালে পিন্ডিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ খেলা শুরুর সময়, অর্থাৎ স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে আকাশ মেঘাচ্ছন্ন এবং এরপর কিছু সময় বৃষ্টির সম্ভাবনাও আছে। দুপুরের পর কিছু সময়ও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বিকালের দিকে আকাশ রৌদ্রোজ্জ্বল হতে পারে। (স্কোর কার্ড খেলার পাতায়)

খেলা

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি। স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক […]

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২৬, ১১:২৯

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি।

স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকে বিশ্রামে রাখা হয়েছে। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে দলের অন্য সদস্যরা অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন।

বিশেষভাবে আলোচনায় এসেছে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ওই উরুতেই চোট পেয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা।

সেই চোটের প্রভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি ইয়ামালের। এরপর ধীরে ধীরে তাকে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে স্পেনের টানা তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।


অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও স্পেনের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি পাঁচটি ম্যাচে শুরু থেকেই মাঠে নেমেছেন এবং নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিট খেলেছেন। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে বদলি করা হয়।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে ইয়ামাল ও পোরো দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল। পরে বক্সে দুর্দান্ত দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন পোরো।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, জয় পেলে আর্জেন্টিনা ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

খেলা

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা!

আর্জেন্টিনা যদি আজ রাতের ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারে, তবে সোমবার (আগামীকাল) দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করার কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশাসন। ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে সরকারের নীতিনির্ধারণী মহলে এই নিয়ে জোর গুঞ্জন ও প্রস্তুতি চলছে। আর্জেন্টাইন সংবাদপত্র ক্লারিন-এর প্রতিবেদন অনুযায়ী, ছুটি ঘোষণার বিষয়টি […]

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা!

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ জুলাই ২০২৬, ১৭:২৯

আর্জেন্টিনা যদি আজ রাতের ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারে, তবে সোমবার (আগামীকাল) দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করার কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশাসন। ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে সরকারের নীতিনির্ধারণী মহলে এই নিয়ে জোর গুঞ্জন ও প্রস্তুতি চলছে।

আর্জেন্টাইন সংবাদপত্র ক্লারিন-এর প্রতিবেদন অনুযায়ী, ছুটি ঘোষণার বিষয়টি সম্পূর্ণভাবে স্পেনের বিপক্ষে ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করছে। তবে লিওনেল স্কালোনির দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, তবে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল।

আর্জেন্টিনা সরকারের মূল উদ্দেশ্য হলো ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর দেশটিতে যে অভাবনীয় উল্লাস হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটানো। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস একটি জরুরি ডিক্রির মাধ্যমে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন, যার ফলে লাখ লাখ আর্জেন্টাইন রাস্তায় নেমে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপন করতে পেরেছিলেন।

এবারও মিলেই সরকার সেই একই পথে হাঁটতে চাইছে।
ছুটি ঘোষণার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এর সঙ্গে ট্রফি জয়ী দলের দেশে ফেরার লজিস্টিকস ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে সরকার।

আর্জেন্টিনার সরকারি চিফ অব স্টাফ দিয়েগো সান্তিই জানিয়েছেন যে, যেকোনো ধরণের রাস্তায় বড় উদযাপনের নিরাপত্তা ও লজিস্টিকস সহায়তার জন্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তবে তিনি পরিষ্কার করে বলেছেন, ‘উদযাপনের ধরণ কেমন হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ খেলোয়াড় ও কোচিং স্টাফদের। সরকার এখানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তারা যেভাবে চাইবে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাব ও সমর্থন দেব।’

যদি আর্জেন্টিনা আজ স্পেনের বিপক্ষে জয়লাভ করে, তবে বুয়েনস আইরেসের রাস্তায় আবারও ২০২২ সালের মতোই লাখো মানুষের এক ঐতিহাসিক ও জনসমুদ্রের মতো গণ-উদযাপন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।