শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

ঢাকাকে হারিয়ে এনসিএল টি২০ চ্যাম্পিয়ন রংপুর

ইমরুল কায়েস (স্পোর্টস রিপোর্টার): জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির দল।

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

ইমরুল কায়েস (স্পোর্টস রিপোর্টার):

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির দল।

ক্রিকেট

‘বলেছে, এক কোটি টাকা দিলে নাম কেস থেকে উঠিয়ে দেবে’

নিজের বিরুদ্ধে করা মামলায় নাম প্রত্যাহারের বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংবাদমাধ্যম প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, মামলা, জাতীয় দলে ফেরা এবং নিজের বর্তমান জীবন নিয়ে খোলামেলা আলোচনায় তিনি এমন দাবি করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ […]

‘বলেছে, এক কোটি টাকা দিলে নাম কেস থেকে উঠিয়ে দেবে’

‘বলেছে, এক কোটি টাকা দিলে নাম কেস থেকে উঠিয়ে দেবে’

নিউজ ডেস্ক

১৪ মে ২০২৬, ০৯:৫৯

নিজের বিরুদ্ধে করা মামলায় নাম প্রত্যাহারের বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংবাদমাধ্যম প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, মামলা, জাতীয় দলে ফেরা এবং নিজের বর্তমান জীবন নিয়ে খোলামেলা আলোচনায় তিনি এমন দাবি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশে মামলা হয়েছে। বাদ নেই ক্রিকেটার ও দলটির সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও।

তবে সাকিবের দাবি একটি মহল থেকে অর্থের বিনিময়ে মামলা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।



এ বিষয়ে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি পক্ষ তার কাছে প্রস্তাব দিয়েছিল— নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। তবে তিনি মনে করেন, যারা এই প্রস্তাব দিয়েছে তারা নিজেরাও জানে না যে মামলা হওয়ার পর শুধু বাদীপক্ষ চাইলে নাম সরিয়ে ফেলা সম্ভব নয়।


সাক্ষাৎকারে এ ক্রিকেটার বলেন, ‘বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। কিন্তু যারা বলছে, তাদের ধারণা নেই যে কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কি না।’

কারা এই প্রস্তাব দিয়েছিল— এমন প্রশ্নে সাকিব জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যার নাম ছিল, তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে কার মাধ্যমে যোগাযোগ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।

প্রস্তাব পেয়ে কী জবাব দিয়েছিলেন এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো।’

দেশে ফেরা নিয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন সাবেক এই অলরাউন্ডার। তার ভাষ্য, দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, তবে তিনি নিরাপত্তা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন।

সাকিব বলেন, ‘আমি চাই স্বাভাবিক একটা নিরাপত্তা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। এ দুটি বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশত্যাগের নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়ার ভয় তার নেই। তবে অপ্রত্যাশিত পরিস্থিতি বা ব্যক্তিগত আক্রমণের ঝুঁকি নিয়ে শঙ্কা রয়েছে। ‘মব হতে পারে, ব্যক্তিগত শত্রুতা থেকেও কিছু হতে পারে। অন্তত এমন একটা জায়গা তো থাকা উচিত, যেখানে বিপদ হলে কেউ দায়িত্ব নেবে,’ বলেন তিনি।

জাতীয় দলে না খেলতে পারার বিষয়েও আক্ষেপ আছে জানিয়ে সাকিব বলেন, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো অবস্থায় আছেন বলে বিশ্বাস করেন। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে এখনো অবদান রাখার সুযোগ দেখছেন তিনি।

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথাও জানান সাকিব। তিনি বলেন, ‘সুযোগ পেলে আবার নিজেকে প্রস্তুত করতে চাই। এক-দুটি সিরিজ খেললে তখন বোঝা যাবে আমি কোথায় আছি, দলও বুঝতে পারবে।’

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনুশোচনা নেই বলে জানান সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘আজকে যেটা ঠিক মনে হয় না, পাঁচ বা দশ বছর পরে হয়তো সেটাই ঠিক মনে হবে। মানুষ বারবার ভুলে যায় যে, আমি একটি নির্দিষ্ট এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলাম। এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছেন দেখেই আমি জিতেছি। তারা যদি ভোট না দিতেন, আমি জিততাম না। সারা দেশের মানুষ তো আমাকে ভোট দেননি।’

সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সাকিব। তিনি বলেন, দেশের মানুষ রাজনীতিকে খারাপ হিসেবে দেখে, কারণ অনেকেই সেবা করার বদলে সুবিধা নিতে রাজনীতিতে আসেন। তবে রাজনীতির মাধ্যমেই পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

খেলা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফিফা। সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে আয়োজিত আনুষ্ঠানিকতায় সৌদি আরবের জাতীয় পতাকার প্রতি বিশেষ সম্মান দেখানো হয়, যা দর্শক ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সাধারণত আন্তর্জাতিক ম্যাচের আগে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠের ঘাসের ওপর মেলে ধরা হয়। […]

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৬ জুন ২০২৬, ২০:৫৬

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফিফা। সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে আয়োজিত আনুষ্ঠানিকতায় সৌদি আরবের জাতীয় পতাকার প্রতি বিশেষ সম্মান দেখানো হয়, যা দর্শক ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সাধারণত আন্তর্জাতিক ম্যাচের আগে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠের ঘাসের ওপর মেলে ধরা হয়। তবে সৌদি আরবের পতাকায় ইসলামের কালেমায়ে শাহাদাত লেখা থাকায় সেটি মাটিতে রাখা হয়নি। পুরো অনুষ্ঠানজুড়ে পতাকাটি স্বেচ্ছাসেবকদের হাতে উঁচু করে রাখা হয়। অনুষ্ঠানের সামঞ্জস্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাও একইভাবে বহন করা হয়।

সৌদি আরবের জাতীয় পতাকায় আল্লাহর একত্ববাদ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রিসালাতের সাক্ষ্যসংবলিত কালেমা লেখা রয়েছে। ধর্মীয় মর্যাদার কারণে এই পতাকাকে মাটিতে রাখা বা অসম্মানজনকভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকা হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই ফিফা বিশেষ প্রোটোকল অনুসরণ করেছে।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের ৪১তম মিনিটে সৌদি আরব এগিয়ে গেলেও ৮০তম মিনিটে উরুগুয়ে সমতায় ফেরে। ফলে দুই দলই একটি করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে পরবর্তী পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে।

খেলা

নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে যাবো: সাকিব

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব আল হাসান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার বা প্রশাসন যদি স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানি না করার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি অবিলম্বে দেশে ফিরবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। ভারতের মুম্বাই থেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো তিনি আইনিভাবে মোকাবিলা করতে চান। […]

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৬, ১৩:২৮

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব আল হাসান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার বা প্রশাসন যদি স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানি না করার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি অবিলম্বে দেশে ফিরবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

ভারতের মুম্বাই থেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো তিনি আইনিভাবে মোকাবিলা করতে চান। তবে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট জটিলতার কারণে কিছু মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দেশে ফেরার পূর্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার উদ্যোগ নিলেও শেষ মুহূর্তে বাধার মুখে পড়তে হয়। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেট ইস্যু নিয়েও কথা বলেন তিনি।

জুলাই আন্দোলন প্রসঙ্গে সাকিব বলেন, তখন দেশের বাইরে থাকায় পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারেননি। তবে তিনি নিহতদের প্রতি সমবেদনা জানান।

সব মিলিয়ে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হলে খুব দ্রুতই দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন এই তারকা ক্রিকেটার।