বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

ড. ইউনূস অপরাধ কম করেনি, বুঝে করুক বা না বুঝে : এম এ আজিজ

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, ড. ইউনূস তার অ্যাকশন গুলোর ওপরে যদি ইনডেমিনিটি না নিতে পারে, সে তো ফাঁসবে। অপরাধ কম করেনি সে, বুঝে করুক বা না বুঝে। সে অপরাধ অনেক করে ফেলছে। তার সরকার আপাদমস্তক অবৈধ। একসময় না একসময় তাকে তো কাঠগড়ায় উঠতে হবে। এখন যে পরিস্থিতি, সারা দেশ উনি জিম্মি […]

ড. ইউনূস অপরাধ কম করেনি, বুঝে করুক বা না বুঝে : এম এ আজিজ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ জুন ২০২৫, ১৪:৩৮

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, ড. ইউনূস তার অ্যাকশন গুলোর ওপরে যদি ইনডেমিনিটি না নিতে পারে, সে তো ফাঁসবে। অপরাধ কম করেনি সে, বুঝে করুক বা না বুঝে। সে অপরাধ অনেক করে ফেলছে। তার সরকার আপাদমস্তক অবৈধ।

একসময় না একসময় তাকে তো কাঠগড়ায় উঠতে হবে। এখন যে পরিস্থিতি, সারা দেশ উনি জিম্মি করে ফেলছে। এখন একটা অপশন হয়েছে যদি এই লন্ডনের বৈঠক ফেল করে তাকে খুব অপমান-অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ‘মানচিত্র’ নামের এক ইউটিউব চ্যানেলে আলোচনায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনে জনগণ টাকা নিয়ে ভোট দেয়- এ বিষয়ে এম এ আজিজ বলেন, দেশের মালিক জনগণ যদি চাঁদা খেয়েও থাকে, জনগণ যদি ইলেকশনের সময় পয়সা নিয়েও থাকে, বিদেশে তিনি তো এটা বলতে পারেন না।

আমরা তো বলি না, তিনি এই দেশটাকে ব্যবসায়ী কেন্দ্র করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা সুদ মওকুফ করে নিয়েছেন। গ্রামীণফোনে ৪ হাজার কোটি টাকা মাফ করে দিয়েছেন।

জনগণ কেন খাবে না? জনগণ পয়সা খাইলে কয় পয়সা খাবে? ৫ হাজার, ১০ হাজার, ১ হাজার, পাঁচ শ, দুই শ? উনি তো হাজার হাজার কোটি টাকা খাচ্ছেন। সুতরাং উনি যে বিদেশে এই কথাগুলো বলেন- স্বাভাবিকভাবে প্রশ্ন আসে।

তিনি বলন, প্রফেসর ইউনূস একটা দিন কোনো শব্দ উচ্চারণ করছে, বাবারা, তোমরা লেখাপড়াও করো, দেশ চালাও। একটাবার বলছে? অর্থাৎ এই জাতি ধ্বংস হলে তার কিছু আসবে না। সারা পৃথিবী যে তার দেশ।

বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে তার কিছু আসবে না। সে এই দেশে জন্মগ্রহণ করেছিল বটে, তিনি এখন এই দেশের না। তার সারা বিশ্বে বিচরণ। তার আমেরিকার লাগবে। এই দেশে আপনার এবং আমার যে মমত্ববোধ আছে, এই দেশের প্রতি তার সেই মমত্ববোধ নাই।

যদি থাকত, তাহলে এত ব্যক্তিগত বেনিফিট সে নিতে পারত? ব্রিটেন গিয়ে উনার লোকজন তো ধাওয়া খেয়েছে। উনি অপমান ছাড়া ব্রিটেনে গিয়ে কিছু আনতে পারছেন না।

এ জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়াটাই মুখ্য। আমাদের জাতি এখন নির্বাচন চায়। বৈঠকে যদি আর ক্ষমতা ধরে রাখার মত প্যাঁচ না লাগায়, তাহলে সমাধান হবে। আর প্যাঁচ লাগালে সমাধান হবে না এবং বিএনপি আন্দোলনের জন্য বাধ্য হবে এবং তাকে অবশ্যই পালাতে হবে।

তিনি আরো বলেন, তিনি আর সরকার চালাতে পারছেন না। সরকার দেউলিয়া, সরকার ফেল স্টেটের দিকে যাবে। উনি দয়া করে জাতিকে মাফ করে দিন। এত অযোগ্য লোক ভাবিনি। উনি জাতিকে মাফ করে দিক। উনি ক্ষমতায় থেকে একটা নির্বাচন দিয়ে উনি সরে পড়ুক, এ ছাড়া ওনার প্রয়োজন আর নাই।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।