বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে রাজসাক্ষী করা দরকার : এম এ আজিজ

ফিন্যান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাকড়াও করলে ডিপ স্টেট কোনটা, কার পরামর্শে করা হলো তা জানা যাবে। তাকে তো রাজসাক্ষী করা যাবে। ড. ইউনূস সংসদ অধিবেশন ডাকলে দর্শক গ্যালারিতে গিয়ে বসে থাকে, কত ছোট লোক। এখনো তার হয়তো ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে। সজীব ভূঁইয়াকে এখনই […]

নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ১১:১৯

ফিন্যান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাকড়াও করলে ডিপ স্টেট কোনটা, কার পরামর্শে করা হলো তা জানা যাবে। তাকে তো রাজসাক্ষী করা যাবে। ড. ইউনূস সংসদ অধিবেশন ডাকলে দর্শক গ্যালারিতে গিয়ে বসে থাকে, কত ছোট লোক। এখনো তার হয়তো ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে। সজীব ভূঁইয়াকে এখনই গ্রেপ্তার করে রাজসাক্ষী করা দরকার।

মানচিত্রের নিয়মিত আয়োজনে অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এম এ আজিজ বলেন, অনেক সময় বলা হয়, জুলাই সনদ অবৈধ হলে সরকারও অবৈধ, হলো অবৈধ। তাহলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হবে রাজসাক্ষী এবং ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার হবে আসামি।

কারণ যত চুক্তি হয়েছে সব ডিপ স্টেটের পরামর্শে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছিলেন সেটি ভুল বলেননি।

তিনি বলেন, প্রথমে বুঝতে হবে সজীব ভূঁইয়া সে এনসিপির মুখপাত্র, তার যে রাজনীতি করার ম্যাচুরিটি হয় নাই, এটা তিনি বুঝতে পারেন নাই। কারণ আমাদের দেশে আসলে ওই অর্থে ডিপ স্টেট কিন্তু পুরোপুরি ফাংশন করে না।

আমাদের দেশের যে ডিপ স্টেট সেটা কিন্তু বিদেশী ডিপ স্টেট গুলো পরাশক্তির উপরে নির্ভরশীল, তাদের নির্দেশে ফাংশন করে। ডিপ স্টেট মানে হচ্ছে সব এজেন্সির একটা আলাদা এবং সরকারের একটা চিকেন ক্যাবিনেট থাকে, তাদের সমন্বয়ে যেটা হয় এটাকে ডিপ স্টেট বলে, অর্থাৎ পলিসি মেকিং। সোজা কথা, আমাদের দেশের এই ডিপ স্টেট স্বাধীনভাবে পলিসি মেকিং করতে পারে না।

ড. ইউনূসের গ্রেপ্তার করা উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, সজীব ভূঁইয়া যে স্টেটমেন্টটা দিল যে ডিপ স্টেট ৪৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। তাকে কুইজ করলে তো সব বেরিয়ে পড়বে এবং অবশ্যই এর সঙ্গে ড. ইউনূস জড়িত আছে।

তিনিই সব মেডিকুলাস ডিজাইন করছে। তাকে সে কথা বলে না, কথা শোনে এবং কথা বলার সময় যদি, কিন্তু, তবে দিয়ে বলে। সুতরাং এই ড. ইউনূসকে তো ইতোমধ্যে তাকে দেশ থেকে তাড়ানো উচিত ছিল অথবা গ্রেপ্তার করা উচিত ছিল। কারণ সে তো অনেক অপরাধ করে ফেলছে।

তিনি আরো বলেন, দুদকে প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ বিচার তো তারেক রহমানের সরকারকে করতে হবে। তা না হলে গণতন্ত্র ও সুশাসন নিয়ে প্রশ্ন উঠবে। দোষী হলে বিচার হবে, দোষী না হলে বিচার হবে না।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।