বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হ্যাঁ ভোটের ডাকে সরকারে স্বস্তি

নির্বাচনী প্রচারের শুরু থেকে গণভোট ইস্যুতে অনেকটা নীরব ছিল বিএনপি। অন্যান্য দলের পাশাপাশি জুলাই সনদে সই করলেও গণভোটে দলটির অবস্থান ভোটের প্রচারে পরিষ্কার করে বলা হচ্ছিল না। গণভোট ইস্যুতে বিএনপির এই আপাত-নীরবতা ঘিরে নানা মহলে প্রশ্ন ছিল। দলটির এই অবস্থানকে একপর্যায়ে ভোটের মাঠে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ। এই বাস্তবতার মুখে অবশেষে […]

নিউজ ডেস্ক

০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪

নির্বাচনী প্রচারের শুরু থেকে গণভোট ইস্যুতে অনেকটা নীরব ছিল বিএনপি। অন্যান্য দলের পাশাপাশি জুলাই সনদে সই করলেও গণভোটে দলটির অবস্থান ভোটের প্রচারে পরিষ্কার করে বলা হচ্ছিল না। গণভোট ইস্যুতে বিএনপির এই আপাত-নীরবতা ঘিরে নানা মহলে প্রশ্ন ছিল।

দলটির এই অবস্থানকে একপর্যায়ে ভোটের মাঠে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ। এই বাস্তবতার মুখে অবশেষে বিষয়টিতে আনুষ্ঠানিকভাবে নীরবতা ভাঙল বিএনপি। বিএনপি অবস্থান স্পষ্ট করায় দৃশ্যত সরকারের মধ্যেও স্বস্তি এসেছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘নির্বাচনী প্রচারের শুরুতে রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে তাদের অবস্থান তুলে ধরবে, এমনটাই কথা ছিল। কিন্তু দেখা গেল, বিশেষত বিএনপি ও জামায়াতকে দলীয় মনোনয়ন ও আসন সমঝোতা নিয়ে বেশি সময় দিতে হয়েছে। এই প্রক্রিয়া শেষে দলগুলো প্রচার শুরু করেছে। জামায়াতে ইসলামী এবং অন্যান্য দল আগে থেকে (গণভোটের প্রচার) করছিল। বিএনপির প্রচারণায়ও আমরা দেখলাম যে দলের চেয়ারম্যান তারেক রহমান খুব সুস্পষ্টভাবে বলেছেন হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার জন্য।’

দলীয় সূত্রগুলো বলছে, গণভোটের প্রশ্নে বিএনপির নীরবতা ভালোভাবে নিচ্ছিল না জুলাই সনদে স্বাক্ষরকারী অন্য রাজনৈতিক দলগুলো। হ্যাঁ ভোটের পক্ষে জোরেশোরে প্রচার চালানো অন্তর্বর্তী সরকারের মধ্যেও এ নিয়ে একধরনের অস্বস্তি ছিল।

গত শুক্রবার রাতে রংপুরের নির্বাচনী জনসভায় স্পষ্ট ভাষায় গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘তাঁদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে।

সে জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে, একই সঙ্গে আপনাদের যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেবে “হ্যাঁ” এবং “না”, সেখানে হ্যাঁ-এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন।’

গণভোটে হ্যাঁ রায়ের পক্ষে বিএনপির চেয়ারম্যানের দ্ব্যর্থহীন এই বক্তব্যের পর হঠাৎ করে এই অবস্থান নেওয়ার কারণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারের প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পর হ্যাঁ-এর পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।

তাঁরা বলছেন, ৫ আগস্টের আলোড়ন তোলা রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আগামী নির্বাচনে জুলাই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ভোটারদের বড় অংশ তরুণ। তাঁদের অনেকে জীবনে প্রথম ভোট দিতে যাচ্ছেন। তাই ভোটের হিসাবসহ কৌশলগত বিভিন্ন বিষয় বিবেচনা করে কিছুটা সময় নিয়ে হলেও বিএনপি বিষয়টি স্পষ্ট করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়নুল ইসলাম আজকের পত্রিকাকে এ বিষয়ে বলেন, ‘বিষয়টা তো রাজনৈতিক। তাই সময় নিয়েছে বিষয়টা পরিষ্কার করতে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। নিজেদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তারা এটা স্পষ্ট করেছে…যেহেতু একটা কথা উঠেছে যে বিএনপি কেন তাদের অবস্থান পরিষ্কার করছে না। প্রতিপক্ষও যখন বারবার বিষয়টি সামনে আনছে, তখন দলের চেয়ারম্যান জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করেছেন।’

দলীয় সূত্রগুলো বলছে, গণভোটের প্রশ্নে বিএনপির নীরবতা ভালোভাবে নিচ্ছিল না জুলাই সনদে স্বাক্ষরকারী অন্য রাজনৈতিক দলগুলো। হ্যাঁ ভোটের পক্ষে জোরেশোরে প্রচার চালানো অন্তর্বর্তী সরকারের মধ্যেও এ নিয়ে একধরনের অস্বস্তি ছিল।

বিএনপির কর্মী-সমর্থকসহ জনমনেও এ নিয়ে সংশয় বা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রতিপক্ষ বেশি করে এই নীরবতাকে বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। নির্বাচনী সভা, প্রচারপত্র থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই ‘বিএনপি গণভোট নিয়ে দ্বিচারিতা করছে’—এমন বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছিল।

এতে নির্বাচনে দলটির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয় নীতিনির্ধারকদের মধ্যে। এ ক্ষেত্রে প্রশাসনজনিত একটি উদ্বেগও ছিল তাঁদের। সব মিলিয়ে গণভোট ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিলে রাজনৈতিক ও কৌশলগতভাবে ক্ষতির আশঙ্কাই বেশি—এমন মূল্যায়নে পৌঁছায় বিএনপি। তাই শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

গণভোট নিয়ে বিএনপির জনসমক্ষে অবস্থান পরিষ্কার করার ঘোষণা আসার পেছনে অন্তর্বর্তী সরকারেরও চেষ্টা ছিল বলে জানিয়েছে একটি সূত্র। সূত্রটি বলছে, উত্তরবঙ্গ সফরের আগে গণভোটের বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সরকারের উচ্চপর্যায়ের দুজন ব্যক্তি।

বৈঠকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’—কোনটি জয়ী হলে কী হতে পারে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তারেক রহমানের কাছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতাও চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে বসেন। এর পরেই ঠিক হয়, উত্তরাঞ্চল সফরকালে রাজশাহীর জনসভায় বিএনপির পক্ষ থেকে হ্যাঁ-এর পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। তবে পরে রংপুরের জনসভায় এ ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অবশ্য হ্যাঁ-এর পক্ষ নেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই ছিল বলে দাবি করেছেন। গতকাল শনিবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শুরু থেকে বিএনপির অবস্থান জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পক্ষে।

বিএনপি আগে থেকেই হ্যাঁ-এর পক্ষে ছিল, যদিও তা সেভাবে প্রচারে আসেনি। দলীয় প্রধান নিজে কোনো বিষয়ে কথা বললে সেটা বেশি হাইলাইট হয়। অন্যান্য নেতা যখন বলেন, সেটা ওইভাবে হয় না। এ ক্ষেত্রে তাই-ই হয়েছে।’

বিষয়টি নিয়ে প্রতিপক্ষের প্রচারণা ও সমালোচনা প্রসঙ্গে দুদু বলেন, ‘ফলভরা গাছে ঢিল পড়ে বেশি। বিএনপি ফলভরা গাছ। অন্য দলগুলোকে ফলভরা গাছ বলা যাবে না। সে কারণে বিএনপিকে বেশি ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি সহ্য করতে হবে। গণতন্ত্রের প্রধান শক্তি হচ্ছে বিএনপি। সহনশীলতার সঙ্গেই বিএনপি এগিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও কয়েক দিন আগে বলেছিলেন, ‘হ্যাঁ ভোটের বিষয়ে আমরা তো অঙ্গীকারবদ্ধ।’

বিএনপির নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা একাধিক ব্যক্তি তখন বলেছিলেন, গণভোটের প্রচার নিয়ে দলের পক্ষ থেকে তেমন সরাসরি নির্দেশনা নেই। এখন দলীয় মার্কার পক্ষেই প্রচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে গণভোট নিয়ে প্রচার করলে হ্যাঁ ভোটের পক্ষে করা হবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২