বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জুলাই সনদে রাজি বিএনপি, মানছে না জামায়াত-এনসিপি

সংস্কার ও নির্বাচনের পথ বাতলে দেওয়ার ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর খসড়া নিয়েও বিপরীত অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। সনদের খসড়াকে বিএনপি ইতিবাচক বললেও জামায়াত একে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা। জুলাই সনদের খসড়া পাওয়ার পরের দিন মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি […]

জুলাই সনদে রাজি বিএনপি, মানছে না জামায়াত-এনসিপি

জুলাই সনদে রাজি বিএনপি, মানছে না জামায়াত-এনসিপি

নিউজ ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ০৯:৪০

সংস্কার ও নির্বাচনের পথ বাতলে দেওয়ার ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর খসড়া নিয়েও বিপরীত অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। সনদের খসড়াকে বিএনপি ইতিবাচক বললেও জামায়াত একে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা।

জুলাই সনদের খসড়া পাওয়ার পরের দিন মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি জাতীয় ঐকমত্য কমিশনের ২১তম দিনের সংলাপে এসব কথা বলেছে দলগুলো। সনদের খসড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় সংস্কার কমিশন গঠন ও সংলাপের উল্লেখ রয়েছে পটভূমিতে। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো যুক্ত হবে সনদের পরের অংশে। শেষাংশে রয়েছে সাত দফা অঙ্গীকার। এতে বলা হয়েছে, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী দুই বছরে সংবিধান সংশোধন এবং আইন-বিধিমালা-প্রবিধিতে প্রয়োজনীয় সংস্কার করা হবে।

বিএনপি জুলাই সনদের খসড়াকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়ায় যে অঙ্গীকারের বিষয়ে বলা হয়েছে, আমরা একমত সেখানে। কোনো ভাষাগত বা শব্দগত বা বাক্যচয়নের সংশোধনী থাকলে আমরা দেব। আর দুই বছরে এর বাস্তবায়নের বিষয়েও বিএনপি একমত।

তবে সংস্কারের জন্য পরবর্তী নির্বাচিত সরকারকে দুই বছর সময় দেওয়ার বিধানকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন জামায়া‌তের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, সনদ খসড়া অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। যদি এই খসড়া চূড়ান্ত হয়, তবে সনদ গ্রহণ করা যাবে না।

এনসিপি জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, খসড়ায় মৌলিক সংস্কারের প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত চাই। যদি তা না হয়, তবে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে– সই করব কিনা।

তত্ত্বাবধায়ক নিয়েও বিরোধ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ কীভাবে হবে, এ প্রশ্নের মীমাংসা গতকালও হয়নি। বরং বিএনপি ও জামায়াতের মতবিরোধ আরও বেড়েছে। সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও মতভিন্নতা তীব্র হয়েছে।

গতকাল ঐকমত্য কমিশনের সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটি ৪-১ সংখ্যাগরিষ্ঠতায় সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবে। তা সম্ভব না হলে কমিটিতে আপিল বিভাগ এবং হাইকোর্টের দুজন বিচারপতিকে অন্তর্ভুক্ত করা হবে।

এই দুই বিচারপতিকে মনোনয়ন দেবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি। দুই বিচারপতিকে প্রধান উপদেষ্টা বাছাই কমিটিতে অন্তর্ভুক্তের ২৪ ঘণ্টার মধ্যে ‘র্যা ঙ্ক চয়েজ’ পদ্ধতিতে ভোট হবে। কমিটি প্রধান উপদেষ্টার পদের জন্য সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে নির্বাচিত করবে।

জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল নতুন এই প্রস্তাবে একমত হলেও বিএনপি রাজি হয়নি। দলটির দাবি, বাছাই কমিটি কাউকে প্রধান উপদেষ্টা পদে চূড়ান্ত করতে না পারলে, কীভাবে নিয়োগ হবে, তা আগামী সংসদে আলোচনার মাধ্যমে ঠিক হবে। জামায়াত বলেছে, বিচারপতিদের অন্তর্ভুক্ত করা হলে বাছাই কমিটির নিরপেক্ষতা আরও বাড়বে।

বিএনপি, জামায়াত নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে ১০০ আসন সংরক্ষণে রাজি না হওয়ায় গতকাল সংশোধিত প্রস্তাবে বলা হয়, অন্তত ২০ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোকে। বিএনপি আগের দিনই প্রস্তাব করেছিল, এবারের নির্বাচনে ৫ শতাংশ আসনে নারী প্রার্থী দেবে দলগুলো। পরের নির্বাচনে তা বৃদ্ধি করে ১০ শতাংশ করা হবে। তবে রাজি হয়নি জামায়াতসহ ছয়টি ধর্মভিত্তিক দল।

তত্ত্বাবধায়কের বিষয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রায় ঐকমত্যের কাছাকাছি এসেছি। বুধবার কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হবে। আশা করছি, তা অধিকাংশ দলের কাছে গ্রহণযোগ্য হবে।

মহাহিসাব নিরীক্ষক (সিএজি) ও ন্যায়পাল নিয়োগে সংবিধানে কমিটি গঠনের প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। দলটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ কমিটিও সংবিধানে অন্তর্ভুক্তের বিরোধী। বিএনপি আগের দিনের মতোই বলেছে, সংবিধানে যুক্ত নয়, নিয়োগ আইন শক্তিশালী করা হবে।

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, দ্বিতীয় পর্যায়ের আলোচনার পাশাপাশি প্রথম পর্যায়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, এর তালিকা বুধবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সনদের খসড়া ইতোমধ্যে দলগুলোকে দেওয়া হয়েছে। সংশোধনের পর বুধবারই এ অংশটির নিষ্পত্তি করার আশা করা হচ্ছে। ৩১ জুলাইয়ের মধ্যে সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব বলে এখনও আশা করছি। অবশ্যই ওই দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। এর আর আলোচনা হবে না।

বিএনপি সংসদে নিতে চায় তত্ত্বাবধায়ক

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাছাই কমিটি প্রধান উপদেষ্টা নিয়োগে ব্যর্থ হলে কী হবে– তা পরবর্তী সংসদে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হোক। এ নিয়ে নাগরিকরা মতামত দিতে পারবেন। সভা-সেমিনার হবে। সেখানেও সমাধান না হলে বিএনপি চায় ত্রয়োদশ সংশোধনীর মতো সাবেক বিচারপতির থেকে প্রধান উপদেষ্টা নিয়োগ। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না।

সংবিধান নয়, বিএনপি আইনের মাধ্যমে দুদক, পিএসসি, সিএজি এবং ন্যায়পালে নিয়োগ চায় জানিয়ে সালাহউদ্দিন বলেছেন, সংবিধানকে আর ভারী করতে চাই না। সবকিছু বাছাই করতে গেলে দেখা গেল সংবিধান সংশোধন করা যাবে না। এতে করে অনেক কাজ সহজে করা যাবে না। তখন আর সুশাসন সম্ভব হবে না। সরকারকে ‘চেক অ্যান্ড ব্যালেন্সে’ নিয়ে আসতে চাই। এতে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে নাক গলাতে পারবে না।

তিনি আরও বলেন, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। সে প্রস্তাব প্রথম আমরা দিয়েছি। এত কিছুর পর স্বৈরাচারী শাসন কায়েম হবে, তা মনে হয় না। তা সবাই মেনে নিয়েছি। ফলে সব বিষয়ে বিএনপি দ্বিমত করছে, তা বলা ঠিক নয়।

সালাহউদ্দিন বলেন, ১৯৮০ ও ২০০৫ সালে ন্যায়পাল করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। জাতীয় সনদে ন্যায়পালের কথা থাকতে হবে। এর আইন ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত থাকতে হবে। এর জন্য সচিবালয় করতে হবে। তাও আইনের মাধ্যমে করতে হবে।

গণভোট চায় জামায়াত

জামায়াতের ডা. তাহের বলেছেন, তারা দলীয়ভাবে সন‌দের খসড়া ক‌রে কমিশন‌কে দে‌বেন। সংলাপে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে, তা বাস্তবায়নে সনদের আইনি ভিত্তি থাকতে হবে। সনদ বাস্তবায়‌নের দু‌টি পথ থাক‌তে হ‌বে ১. অধ্যাদেশের মাধ্যমে আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংস‌দে অনুমোদন এবং ২. গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন গ্রহণ।
তিনি আরও বলেন, যে কোনো একটি পদ্ধতিতে সন‌দের বৈধতা দিতে চাই। অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে।

তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে জামায়া‌তের নায়েবে আমির বলেন, প্রায় সবাই একমত, একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে। প্রধান উপদেষ্টা বাছাই কমিটিতে দুজন বিচারপতিকে যুক্ত করার প্রস্তাবের ফলে তৃতীয় দল আর ডিসাইডিং ফ্যাক্টর হবে না।

প্রধান উপদেষ্টার নিয়োগ সংসদে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, সংসদে পাঁচ-ছয়টা দল থাকবে। সংলা‌পে ৩০টির বেশি দলের প্রতিনিধিত্ব রয়েছে। এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি

দলটি যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন, সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যঐথায় জুলাই সনদ গ্রহণ কর‌বে না এন‌সি‌পি। সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।

তিনি ব‌লেন, কমিশন সংস্কারের জন্য গণভোট, গণপরিষদ, অধ্যাদেশসহ ছয়টি পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ঠিক হয়নি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আশা করি, বুধবারের আলোচনায় অগ্রগতি হবে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সনদের খসড়া বিপজ্জনক। এতে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে। শুধু ২০২৪ সালের জুলাই গণআন্দোলন রয়েছে। ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন নেই। এনসিপি জুলাই সদন প্রসঙ্গে যা বলেছে, তা স্রেফ ভন্ডামি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৬

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১