শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিস্ফোরক মন্তব্য “জনপ্রিয়তা যাচাইয়ের সস্তা নাটক করছেন ড.ইউনূস”

ড. ইউনূস জানেন, সরাসরি কিছু বললে প্রতিক্রিয়া আসবে। তাই একদল ঘনিষ্ঠ উপদেষ্টার মাধ্যমে তিনি বার্তা পাঠাচ্ছেন। নাটকটি এমনভাবে সাজানো যেন মনে হয়—গণতন্ত্র, পরিবর্তন ও সংস্কার শুধুই তার সাথেই জড়িত

নিউজ ডেস্ক

২৪ মে ২০২৫, ১৬:০৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক পদত্যাগ–গুঞ্জন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরব হয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, ড. ইউনূস একটি

“সস্তা নাটকের মাধ্যমে নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন” এবং পরিকল্পিতভাবে পরিস্থিতিকে ‘গণমানুষের আবেগ’ টেস্ট করার মাঠে পরিণত করেছেন।

একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় রুমিন বলেন, ড. ইউনূস সরাসরি পদত্যাগের কথা না বললেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে ‘পদত্যাগ বিবেচনায় থাকার’ বার্তা প্রচার করে দেশের রাজনৈতিক অঙ্গনে কৃত্রিম আলোড়ন সৃষ্টি করেছেন। তার ভাষায়,

“ড. ইউনূস জানেন, সরাসরি কিছু বললে প্রতিক্রিয়া আসবে। তাই একদল ঘনিষ্ঠ উপদেষ্টার মাধ্যমে তিনি বার্তা পাঠাচ্ছেন। নাটকটি এমনভাবে সাজানো যেন মনে হয়—গণতন্ত্র, পরিবর্তন ও সংস্কার শুধুই তার সাথেই জড়িত।”

রুমিন ফারহানার বক্তব্যে স্পষ্ট হয়, বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো গত নয় মাসে ড. ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়েও ব্যর্থ হয়েছে, অথচ এনসিপি-র মতো নতুন একটি রাজনৈতিক দল ও তার নেতারা নিয়মিত বৈঠক করার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন,

“নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ—সবাই এক টেবিলে বসে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশ নিচ্ছেন, অথচ নির্বাচনে পরাজিত কিংবা এখনো নিবন্ধনহীন বিএনপি-জামায়াত নেতাদের কোনো আমন্ত্রণ নেই।”

তিনি আরও অভিযোগ করেন,

“গত নয় মাসে প্রতিটি খাতে ব্যর্থতা—রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন না হওয়া, প্রশাসনিক স্থবিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা—সবকিছুর দায় ইউনূস প্রশাসনের। তিনি জনগণের আস্থা অর্জন করতে পারেননি। বরং নানা উসকানিমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিরোধী দলগুলোকে বঞ্চিত করেছেন, সেনাবাহিনীর অবস্থান প্রশ্নবিদ্ধ করেছেন, এমনকি রাষ্ট্রের শৃঙ্খলাকারী বাহিনীগুলোকে বিতর্কে ঠেলে দিয়েছেন।”

তিনি বলেন,

“এই সরকারের ছাত্রসংগঠন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি সেনাপ্রধানকে নিয়ে যেভাবে অবমাননাকর ভাষা ব্যবহার করেছে, তা নজিরবিহীন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী একজন সেনাপ্রধান এই অসম্মান সহ্য করেছেন। এটা তার ব্যক্তিত্বের পরিচায়ক হলেও, যারা এমন করেছে—তাদের উৎসাহ কোথা থেকে এসেছে, সেটাও ভাবার সময় এসেছে।”

সবশেষে রুমিন বলেন,

“বৃহস্পতিবার রাতে নাটকীয়ভাবে ‘পদত্যাগ বিবেচনায় আছি’ বলা হলো, আর শুক্রবার বায়তুল মোকাররমে মিছিল—সবই এক পরিকল্পনার অংশ। যেন মনে হয়, কেউ না থাকলে দেশ চলবে না। এটা কেবল একটি চেয়ারকে অনন্য করে দেখানোর চেষ্টা। অথচ বাস্তবতা হচ্ছে, রাজনীতিতে চেয়ারের অভাব নেই—জনগণের আস্থার অভাবই আসল সংকট।”

এই বক্তব্য বিএনপির ভেতরের হতাশা, রাজনৈতিক ক্ষোভ এবং ড. ইউনূসের নেতৃত্বে সংশয়ের প্রকাশ বলে বিশ্লেষকরা মনে করছেন। একইসাথে, এর মধ্য দিয়ে বিএনপি মূলত প্রধান উপদেষ্টার উপর রাজনৈতিক চাপ বজায় রাখতে চাচ্ছে, যাতে নির্বাচনী রোডম্যাপ ও ক্ষমতা হস্তান্তরের পথ দ্রুত স্পষ্ট হয়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩