রবিবার, ২৮ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আলোচনা ছাড়া স্ট্যাটাস দিতেও ‘মানা’এনসিপি নেতাদের

দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মাঝে হট্টগোল, হাতাহাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের একের পর এক নিয়ন্ত্রণহীন স্ট্যাটাসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ করে দলীয় ফোরামে আলাপ-আলোচনা ছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুতে শীর্ষ নেতাদের ফেসবুক স্ট্যাটাস বেকায়দায় ফেলছে দলটিকে। এমন পরিস্থিতিতে দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন দলটির নীতিনির্ধারকরা; তৈরি করা হচ্ছে শৃঙ্খলাবিধি। পাশাপাশি বক্তব্য, […]

আলোচনা ছাড়া স্ট্যাটাস দিতেও ‘মানা’এনসিপি নেতাদের

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১৬:৩৩

দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মাঝে হট্টগোল, হাতাহাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের একের পর এক নিয়ন্ত্রণহীন স্ট্যাটাসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিশেষ করে দলীয় ফোরামে আলাপ-আলোচনা ছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুতে শীর্ষ নেতাদের ফেসবুক স্ট্যাটাস বেকায়দায় ফেলছে দলটিকে। এমন পরিস্থিতিতে দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন দলটির নীতিনির্ধারকরা; তৈরি করা হচ্ছে শৃঙ্খলাবিধি। পাশাপাশি বক্তব্য, বিবৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসসহ নানা বিষয়ে দেওয়া হচ্ছে সতর্কবার্তা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি দলের দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচিত-সমালোচিত হয়েছে এনসিপি। বিশেষ করে দলীয় ফোরামে আলাপ-আলোচনা ছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুতে এভাবে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া এবং অন্য শীর্ষ নেতারা মন্তব্য করায় দলের

ভেতরে যেমন অস্বস্তি তৈরি হয়েছে, তেমনি দলের বাইরেও বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। শীর্ষনেতাদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় নেতাদের অনেকে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।

তারা বলছেন, এসব কারণে আগামীতে এনসিপির সঙ্গে কেউ অনানুষ্ঠানিক আলোচনায় বসতে স্বস্তিবোধ না-ও করতে পারে।

এই প্রেক্ষাপটে দলের শৃঙ্খলার বিষয়ে নড়েচড়ে বসেছেন এনসিপির নীতিনির্ধারকরা। তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কোনো ইস্যুতে ব্যক্তিগত মতামত দিতে পারবেন না নেতারা। এ নিয়ে একটা শৃঙ্খলাবিধিও তৈরি হচ্ছে, প্রস্তাব পাস হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় সব নেতার স্বাক্ষর নেওয়া হবে। এ ছাড়া সাংগঠনিক যে কোনো বিষয়ে বক্তব্য-বিবৃতিতে সতর্ক থাকতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, গত ১১ মার্চ তিনিসহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাতের সেই পোস্টের পর বিষয়টি নিয়ে দুদিন ধরে নানা আলোচনা চলে।

এর মধ্যে রোববার ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম লেখেন, ‘যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি।’ সারজিসের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ লেখেন, ‘এসব কী ভাই! পাবলিকলিই বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন। এটা চলতে পারে না।’

শীর্ষনেতাদের এমন ‘অসাংগঠনিক’ কার্যক্রমে বিব্রত ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় অন্য নেতারা। তারা বলছেন, সেনাপ্রধানের সঙ্গে হাসনাত-সারজিসের আলোচনার বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হয়নি। তারা ফেসবুকে পোস্ট দেওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ নেতা জানতেনই না।

এ ছাড়া অনানুষ্ঠানিক এবং গুরুত্বপূর্ণ একটা বাহিনীর আলাপকে তারা যেভাবে প্রকাশ্যে এনেছেন, তাতে দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে এনসিপি নিয়ে হাসাহাসিও করছেন।

কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, দলের অন্যতম স্টেক হওয়া সত্ত্বেও যে যার মতো স্ট্যাটাস দিচ্ছেন, পাল্টা বক্তব্য দিচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় কমিটির কেউ বিষয়টি জানেনই না। এটা চরম বিব্রতকর। ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করছেন অনেকে।

ডেকোরামের কাউকে হুটহাট ফেসবুকে পোস্ট না দেওয়ার বিষয়ে বলা হলেও কেউ মানছেন না। দিনশেষে এটি নতুন দলের জন্য অস্বস্তির। কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা সবাই এতে ক্ষোভ জানিয়েছেন এবং দলের আহ্বায়ক সদস্য সচিবকে বিষয়টি নিয়ে ভাবার অনুরোধ জানিয়েছেন।

এ ছাড়া সিলেটে এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হওয়ার ঘটনা, এনসিপি আহ্বায়ক নাহিদের সামনেই নেতাকর্মীদের হাতাহাতিসহ বিভিন্ন জেলায় বিশৃঙ্খল কর্মকাণ্ড দলটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে।

এসব বিষয়েও কেন্দ্র থেকে দেখভালের সিদ্ধান্ত হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শৃঙ্খলাবিধির বিষয়ে একটা প্রস্তাব পাস হয়েছে। কোন ইস্যুগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলা যাবে, কোনগুলো নিয়ে যাবে না, সেসব নির্ধারণ করে দেওয়া হবে।

সব কেন্দ্রীয় নেতা এতে স্বাক্ষর করবেন, এরপর এটি চূড়ান্ত হবে। সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে এনসিপি গুরুত্ব দিচ্ছে।

দলটির সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘নতুন দলের জন্য সাংগঠনিকভাবে স্থির হতে একটু সময় লাগে। তাই কিছুটা বিশৃঙ্খলা হওয়া স্বাভাবিক। এটি সাংগঠনিক স্ট্রাকচারে বড় ধরনের প্রভাব ফেলছে না।

নতুন দল হিসেবে আমাদের অনেক কিছু শিখতে হচ্ছে, অভিজ্ঞতা অর্জন করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তবে কিছু নির্দেশনা আমাদের দ্রুত নিতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহারে কী ধরনের সতর্কতা এবং সচেতন থাকা উচিত, সেটা নিয়ে আমরা এখন থেকে কাজ করব।

এটা আমরা আগে মৌখিকভাবে বললেও এখন থেকেই পালন করার নির্দেশনা দেব। পার্টির সাংগঠনিক সিদ্ধান্ত—পার্টির রাজনৈতিক লাইন অনুযায়ীই নেতারা কথা বলবেন। বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্তগুলো আমরা এখন নিতে যাচ্ছি।’

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘একটি বিশাল অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা—দুটি আলাদা জায়গা।

সে জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ছাত্ররা নিজেদের পলিটিক্যাল জায়গাটায় ট্রান্সফরমেশন করতেছে। সে জায়গায় কিছু ক্ষেত্রে যদি ভুলত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এনসিপির নেতাদের মধ্যে কোনো দূরত্ব বা বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১
বিষয়ঃ

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১