বুধবার, ২০ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘আওয়ামী ভোটব্যাংক’ কিংবা ‘ভারতপন্থী তকমা’ থেকে বের হতে চান হিন্দুরা

ঢাকার অভয় দাস লেনে ভোলানন্দ গিরি আশ্রম। সেখানেই সান্ধ্য আরতি বা প্রার্থনায় বসেছেন জনা বিশেক সনাতন ধর্মের অনুসারী। প্রার্থনা শেষে কথা হয় তাদেরই একজন সুস্মিতা দেবীর সঙ্গে। সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে, সুস্মিতা দেবী জানালেন মন্দিরে নিয়মিত আসলেও এখন একটা ‘ভয় ঢুকে গেছে মনে’। সুস্মিতা দেবী বলছিলেন, এই যে হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। আমার নিজের […]

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৪, ১২:১৯

ঢাকার অভয় দাস লেনে ভোলানন্দ গিরি আশ্রম। সেখানেই সান্ধ্য আরতি বা প্রার্থনায় বসেছেন জনা বিশেক সনাতন ধর্মের অনুসারী। প্রার্থনা শেষে কথা হয় তাদেরই একজন সুস্মিতা দেবীর সঙ্গে। সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে, সুস্মিতা দেবী জানালেন মন্দিরে নিয়মিত আসলেও এখন একটা ‘ভয় ঢুকে গেছে মনে’।
সুস্মিতা দেবী বলছিলেন, এই যে হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। আমার নিজের আত্মীয়ের বাড়িতেও এবং মন্দিরে হামলা হয়েছে। তারা কোনও দলীয় লোক ছিল না। আমি নিজে সরাসরি হামলার শিকার হইনি, কিন্তু এগুলো দেখে ভয় তো লাগে।
বাংলাদেশে যখন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আয়োজন চলছে, তখন সুস্মিতা দেবীর মতো হিন্দুদের অনেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন।
বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে গেল দুই মাসে বিক্ষোভ-সমাবেশও করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। এসব সমাবেশগুলোতে রাজনীতি নিয়ে এমন সব বক্তব্য উঠে আসছে, যেগুলো এর আগে সেভাবে শোনা যায়নি।
আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত যেসব হিন্দু নেতাদের এতোদিন সামনে দেখা যেতো, এসব বিক্ষোভে তাদের উপস্থিতি দেখা যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কী দাবিতে এমন বড় আয়োজনে বিক্ষোভ করছেন সনাতন ধর্মের অনুসারীরা? আর এসব বিক্ষোভের মাধ্যমে কী বার্তা দিতে চাচ্ছেন তারা?
হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ‘ব্যাপক ক্ষোভের’ কারণ কী?
সাম্প্রতিককালে ঢাকায় এবং ঢাকার বাইরে সনাতন ধর্মানুসারীদের বিভিন্ন সমাবেশে যেভাবে হিন্দু ধর্মের অনুসারীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে, তাকে সংখ্যালঘু নেতারা ব্যাখ্যা করছেন ‘ব্যাপক ক্ষোভের’ বহিঃপ্রকাশ হিসেবে। অনেকটা তাৎক্ষণিক এসব বিক্ষোভ আলোড়ন তুলেছে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। শুরুতে বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে বিক্ষোভের আয়োজন করলেও পরে এটা করা হচ্ছে সমন্বিতভাবে ‘সম্মিলিত সংখ্যালঘু জোটে’র ব্যানারে।
তবে বাংলাদেশে হিন্দুদের মন্দির কিংবা বাড়িঘরে হামলার ঘটনা নতুন নয়। এর আগে বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটলেও তখন সংখ্যালঘুদের এতো বড় আয়োজনে বিক্ষোভ দেখা যায়নি।
কিন্তু এবার তাহলে সারাদেশে হিন্দু জনগোষ্ঠীর অনেকেরই এমন বিক্ষুব্ধ হয়ে ওঠার কারণ কী?
সম্মিলিত সংখ্যালঘু জোটের উপদেষ্টা অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস বলছিলেন, আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এই অনুভূতিটাই সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে সবাই সামনে এসে নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছে।
‘এর আগে যেসব হামলা হয়েছে, সেগুলো হয়েছে অনেকটা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট গ্রামে। সেটারও একটা প্রভাব তখন দেখা গিয়েছে। কিন্তু হামলার ব্যাপকতা এবারে যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। প্রকৃতপক্ষে এটা ছড়িয়ে পড়েছে সারাদেশে। ফলে এই সময়েই একটা ভীষণ ভয়, হতাশা, আতঙ্ক চলে আসলো সবার মনে। সকলেই বলছিলো, এমনকি আমার গ্রামেও এরকম কথা কেউ এর আগে বলেনি। সেটা হচ্ছে যে, আমরা মনে হয় আর থাকতে পারবো না। এই যে আতঙ্ক সেটাই মানুষকে সংঘবদ্ধ হতে সাহায্য করেছে।’
‘কারো ইন্ধনে আন্দোলন করছি না’
এবারে ঢাকা কিংবা ঢাকার বাইরে সংখ্যালঘুদের জমায়েতে বেশি অংশগ্রহণ দেখা যাচ্ছে মূলত তরুণ-যুবকদের। আর এর পেছনে মূল ভূমিকা রাখছেন ছাত্ররা। বড় সমাগমের পাশাপাশি বিক্ষোভগুলোতে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে, রাজনৈতিক পরিচয় আছে এমন নেতাদের অংশগ্রহণ নেই।
এমনকি গেলো দুই দশকে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও সমাবেশে দেখা যায়নি। অন্যদিকে আন্দোলনে সাধারণ হিন্দুদের পাশাপাশি সাধু-সন্তুদের সক্রিয় ভূমিকা দেখা গেছে।
আন্দোলনের সংগঠকরা জানাচ্ছেন, আন্দোলনে যেন কোনো রাজনৈতিক চোহারা না থাকে, কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্যে একে ব্যবহার করতে না পারে সেজন্য তারা সচেতন আছেন।
‘যারা আগে রাজনৈতিক পদধারী ছিলেন বা রাজনীতির লেবেল আছে, তাদেরকে আমরা সামনে আনছি না। এবং তারা স্বতঃস্ফূর্তভাবেও সামনে আসছেন না। যারা বিভিন্ন সময় সরকারদলীয় ছিলেন, তাদের আমাদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দরকার নাই। আমরা আমাদের মতো রাজপথে আন্দোলন করে যাবো, তারা যেন বিঘ্ন তৈরি না করে’, বলছিলেন আন্দোলনের একজন সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্মল বিশ্বাস।
কিন্তু এর মাধ্যমে কী অর্জন করতে চান তারা- এমন প্রশ্নে মি. বিশ্বাস বলছেন, আন্দোলন যেন বিতর্কিত না হয় সেজন্যই তারা রাজনীতি-সংশ্লিষ্টদের দূরে রাখছেন।
‘অনেকে হয়তো এটা বলবে যে, আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনতে আন্দোলন করছে সংখ্যালঘুরা। আমরা আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার আন্দোলন করছি না। কিন্তু রাজনীতি-সংশ্লিষ্টরা এখানে থাকলে আমাদেরকে ট্যাগ দিয়ে দমন করার ষড়যন্ত্র হতে পারে। আমাদের তো দেশকে অস্থিতিশীল করার কোনও টার্গেট বা অভিপ্রায় নেই। কারোও ইন্ধনেও আমরা রাজপথে নামি নাই। আমরা মাঠে নেমেছি শুধুমাত্র আমাদের আট দফা দাবি বাস্তবায়নের জন্য। এটাই আমাদের উদ্দেশ্য’, বলছিলেন নির্মল বিশ্বাস।
আওয়ামী লীগের ‘ভোটব্যাংক’ তকমা কাটাতে চান হিন্দু নেতারা
সংখ্যালঘু জোটের আন্দোলনে যে আট দফার কথা বলা হচ্ছে, সেগুলো অবশ্য নতুন নয়। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এসব দাবি বিচ্ছিন্নভাবে তুলে ধরেছেন। তবে এখন গুরুত্বপূর্ণ দাবিগুলো একসঙ্গে করে আট দফা দাবি নামে এর বাস্তবায়ন চান হিন্দু নেতারা। যেখানে সংখ্যালঘু নির্যাতনের বিচারে তদন্ত কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন কিংবা আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হচ্ছে।
পাশাপাশি দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার, শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণের পাশাপাশি দুর্গাপূজায় পাঁচদিনের ছুটি চাওয়া হয়েছে। কিন্তু এই আন্দোলন এমন একটি সময়ে হচ্ছে, যখন নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়।
ফলে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে যেমন অনেকেই প্রশ্ন তুলেছেন, তেমনি আওয়ামী লীগের ‘ভোট ব্যাংক’ হিসেবে হিন্দুদের উল্লেখ করে এই আন্দোলনের পেছনে ‘ভারত বা আওয়ামী লীগের উস্কানি আছে’ এমন প্রচারণাও আছে বিভিন্ন মহলে।
যদিও এসব প্রচারণাকে নাকচ করে দিচ্ছেন সংখ্যালঘু নেতারা। বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলছেন, তাদের যে দাবি সেটা মানতে আওয়ামী লীগ সরকার তো বটেই অতীতের কোনো সরকারই কোনো সদিচ্ছা দেখায়নি।
সুমন কুমার রায় বলেন, ২০০১ সাল থেকে আজকে ২০২৪ সাল। হিন্দুদের উপর যতগুলো অত্যাচার-নির্যাতন করা হয়েছে, একটা ঘটনারও সুষ্ঠু তদন্ত, বিচার কোনোটাই হয়নি। আওয়ামী লীগ সরকার টানা ষোল বছর ক্ষমতায়, আমরা ভেবেছিলাম, তারা আমাদের দাবিকে গুরুত্ব দেবে। কিন্তু বাস্তবে আসলে কিছুই হয়নি।
‘বলা হয় যে, আওয়ামী লীগ হিন্দুবান্ধব, হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। কিন্তু তার প্রতিফলন তো আমরা দেখিনি। আবার হিন্দুদের সবাই যে আওয়ামী লীগকে পছন্দ করে বিষয়টাও তেমন না। তাহলে সাতক্ষীরা, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় বিএনপি কিংবা জামায়াতের নেতারা অতীতে কীভাবে নির্বাচিত হয়েছেন? তারা তো অবশ্যই হিন্দুদের ভোট পেয়েছেন। সুতরাং হিন্দুরা শুধু আওয়ামী লীগকে ভোট দেয় এটা আমি মনে করি অমূলক ধারণা।’
তিনি এটাও দাবি করছেন, ‘যে কোনো নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুরা সব দলের কাছেই ‘বলির পাঠা’য় পরিণত হন।’
‘ভোটে আওয়ামী লীগ প্রার্থী যদি হেরে যায়, তাহলে তারা এসে হিন্দুদের মারধর করে, অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে। বলে যে, মালাউনেরা ভোট দেয়নি এজন্য হেরে গেছি। আবার বিএনপি প্রার্থীও হেরে গেলে তারাও বলে যে, এই মালাউনেরাই আমাদের ভোট দেয়নি, সেজন্য হেরে গেছি। অতএব রাজনৈতিকভাবে আমরা যেন একটা বলির পাঠা।’
আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথায় এটা স্পষ্ট যে, হিন্দুদের উপর ‘আওয়ামী লীগের সমর্থক’ কিংবা ‘ভারতপন্থী যে তকমা’ সেটার অবসান ঘটাতে চান তারা। কিন্তু সেটা কীভাবে হবে?
এমন প্রশ্নে আন্দোলনের নেতারা বলছেন, তারা এখন চেষ্টা করছেন রাজনীতির বাইরে থাকার। তাদের মূল্যায়ন হচ্ছে, অতীতে হিন্দু সম্প্রদায়েরও অনেকে সংখ্যালঘুদের স্বার্থ না দেখে বরং হিন্দু পরিচয়কে দলীয় রাজনীতিতে ব্যবহার করেছেন। এতে ঐসব নেতারা লাভবান হলেও হিন্দুদের কোনও দাবি পূরণ হয়নি। বরং হিন্দুরা বিভিন্ন সময় ‘নির্যাতনের শিকার’ হয়েছেন।
সম্প্রতি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু জোটের সর্বশেষ যে সমাবেশ হয়েছে, সেখানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের ইসকন নেতা এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বলেছেন, হিন্দুদেরকে আর কেউ নির্দিষ্ট কোনো দলের লেজুড়বৃত্তিতে ব্যবহার করতে পারবে না।
তিনি বলেন, আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশে ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে, আমাদের দাবি নিয়ে কাজ করবেন, আমরা সমন্বিতভাবে তাদেরকেই ভোট দেবো। কোনো দলের লেজুড়বৃত্তি আমরা হিন্দুরা কেউ করবো না। যারা হিন্দু নাম নিয়ে এটা করতে চাইবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বর্জন করবো।
আট দফা দাবি নিয়ে সরকার কী বলছে?
এবার পূজার আগে সরকার একদিনের ছুটি বাড়িয়ে দিয়েছে। যদিও হিন্দু সম্প্রদায়ের দাবি ছিল পূজা উপলক্ষ্যে পাঁচ দিন ছুটি দেওয়া হোক। কিন্তু সেটা হয়নি। এছাড়া পুরো আট দফা দাবি নিয়েও আলাদা কোনও আশ্বাস সংখ্যালঘু সম্প্রদায় পায়নি বলে জানাচ্ছেন নেতারা।
যদিও সংখ্যালঘু নির্যাতন, পূজায় নিরাপত্তাসহ বিভিন্নভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিচ্ছিন্নভাবে কিছু আলোচনার কথা জানা যাচ্ছে।
কিন্তু নির্দিষ্টভাবে আট দফা দাবি পূরণের বিষয়ে সরকার আসলে কী ভাবছে? জানতে চাইলে ধর্ম উপদেষ্টা অবশ্য জানিয়েছেন এসব দাবি সরকারের বিবেচনায় আছে।
‘উনারা দাবি জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সনাতম ধর্ম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। আমাদের সময় কম। এগুলো করতে গেলে নির্বাচিত সরকার লাগে, সময় লাগে। আমরা তো ইন্টেরিম গভর্নমেন্ট। বিতর্ক তৈরি হয় এরকম কোনও কাজে সরকার এখন হাত দিচ্ছে না। আর যেগুলো সময়সাপেক্ষ সেগুলো এক দিনে হয় না। দৈনন্দিন কাজ করতে আমরা হিমশিম খাচ্ছি। উনারা দাবি জানিয়েছেন। এগুলো সরকারের বিবেচনায় আছে।’
তবে সরকার যেটাই করুক, হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন, তাদের ভাষায় নির্যাতন-বঞ্চনার একটা চক্রে পড়ে গেছেন তারা। যেটার অবসান জরুরি। এর জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং সনাতনীদের মধ্যে নতুন ধরনের ঐক্যের কথা বলা হচ্ছে।
আন্দোলনকারীদের মধ্যে এমন অনেক কথাই এখন শোনা যাচ্ছে যেটা আগে সেভাবে বলা হয়নি। কিন্তু একদিকে যখন সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া নিয়ে ক্ষোভ এবং আট দফা দাবিতে নতুন আন্দোলন দেখা যাচ্ছে, তখন এসব দাবি বাস্তবায়নে সরকার থেকে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে সংখ্যালঘু নেতারাও আন্দোলন থেকে সরে না এসে বরং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৭৭

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৭৭
বিষয়ঃ

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৯৯

রাজনীতি

বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (সোমবার) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, […]

নিউজ ডেস্ক

২৩ মার্চ ২০২৬, ২০:১৮

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (সোমবার) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে আপনি বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। নির্দেশক্রমে আপনার পদত্যাগপত্র গৃহীত হলো।

একই সঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব এস এম তাজুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে দল।

দলীয় সূত্র বলছে, বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৭৭