বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আ. লীগের সঙ্গে জোট, শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে

আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র ১৪ দলের শরিকরা অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন। দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক সম্পর্কের দায় আর বহন করতে চান না তারা। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামল, দুর্নীতি, লুটপাট, দমন-পীড়ন এবং সর্বশেষ জুলাই-আগস্ট গণহত্যার দায়ভার থেকে নিজেদের মুক্ত রাখতে চাইছেন এই জোটের বেশিরভাগ দল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে পথচলার জন্য ‘দুঃখ প্রকাশ’ […]

আ. লীগের সঙ্গে জোট,  শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে

ছবি: সংগৃহিত

নিউজ ডেস্ক

০৫ মার্চ ২০২৫, ১০:১৪

আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র ১৪ দলের শরিকরা অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন। দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক সম্পর্কের দায় আর বহন করতে চান না তারা। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামল, দুর্নীতি, লুটপাট, দমন-পীড়ন এবং সর্বশেষ জুলাই-আগস্ট গণহত্যার দায়ভার থেকে নিজেদের মুক্ত রাখতে চাইছেন এই জোটের বেশিরভাগ দল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে পথচলার জন্য ‘দুঃখ প্রকাশ’ করে, নতুন রাজনৈতিক বাস্তবতায় তারা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরতে চান।

১৪ দলের কয়েকজন সিনিয়র নেতা বলেছেন, তারা কেবল জোটের শরিক ছিলেন এবং তাদের দলগুলোর হাতে বাস্তবিক কোনো ক্ষমতা ছিল না। তারা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ছিলেন না, বরং আওয়ামী লীগ একক আধিপত্যে দেশ শাসন করেছে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে অতীতের জোটসঙ্গী হওয়ার কারণে জনগণের মধ্যে তারা এখন সন্দেহের দৃষ্টিতে পড়েছেন, যা তাদের রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত করে তুলেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, বহু মন্ত্রী-এমপি গ্রেপ্তার হন, কেউ কেউ আত্মগোপনে চলে যান। দেশের নানা জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান জনরোষের শিকার হয়। দলটির বেশিরভাগ নেতাকর্মী এখনো আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিক পতনের সঙ্গে সঙ্গে ১৪ দলের শরিকরাও সংকটে পড়েছেন।

বিশেষ করে, ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে পরিচিত ১৪ দলের বেশ কিছু নেতা এখন জেলবন্দি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সরাসরি জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন। এদিকে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি ১৪ দলেরও নিষিদ্ধের দাবি তুলেছে, যা শরিক দলগুলোর ভবিষ্যৎ রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

তবে ১৪ দলের বেশ কয়েকটি দল নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় নড়েচড়ে বসেছে। ওয়ার্কার্স পার্টি ও জাসদ সীমিত পরিসরে ঘরোয়া বৈঠক, আলোচনা সভা এবং বিবৃতির মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করছে। গণতন্ত্রী পার্টির একটি অংশ জাতীয় দিবসগুলোতে কিছু কর্মসূচি পালন করছে, তরীকত ফেডারেশন মাঝে মাঝে বিবৃতি দিয়ে নিজেদের জানান দিচ্ছে, আর বাসদ (রেজাউর) জেলা ও উপজেলা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।

তবে বাকি শরিক দলগুলোর অবস্থা আরও শোচনীয়। জাতীয় পার্টি (জেপি), ন্যাপ, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণতন্ত্রী পার্টির (শাহাদাৎ) কোনো কার্যক্রমই দৃশ্যমান নয়। তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেও ভয় পাচ্ছে। তবে টেলিফোন ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে নেতারা নিজেদের ভবিষ্যত রাজনীতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

১৪ দলের কিছু সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে অতীত জোটসঙ্গী হওয়ার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, “আওয়ামী লীগের সঙ্গে থাকা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে গেছে। আমরা জোটের নামে শুধু নাম লিখিয়েছিলাম, কিন্তু ক্ষমতায় কোনো অংশীদারিত্ব পাইনি। এখন সেই পুরনো সম্পর্ক আমাদের রাজনৈতিক ভবিষ্যত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের কারণে আমাদেরও রাজনীতির মাঠ সংকুচিত হয়ে পড়েছে।”

গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিলাম। কিন্তু তারা গণতন্ত্র ধ্বংস করেছে, স্বৈরাচারী শাসন কায়েম করেছে, দুর্নীতি করেছে, আমরা এসবের অংশ ছিলাম না। সুতরাং, আওয়ামী লীগের অপকর্মের দায় আমরা নেব না।”

বাসদের (রেজাউর) আহ্বায়ক রেজাউর রশীদ খান বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ যে নৃশংসতা ও দুর্নীতি করেছে, তার দায়ভার তারা নিজেদেরই নিতে হবে। ১৪ দলের শরিকরা এতে দায়ী নয়। তারপরও, আমরা অতীতের এই রাজনৈতিক সঙ্গের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে চাই এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে যেতে চাই।”

১৪ দলের অন্য শরিক দলগুলোর মধ্যেও একই ধরনের সুর শোনা যাচ্ছে। আওয়ামী লীগের পতনের পর শরিক দলগুলোর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই নতুন রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন, কেউ কেউ নিজেদের নির্দোষ প্রমাণ করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। তবে একথা নিশ্চিত, ক্ষমতা ভাগাভাগির রাজনীতি শেষ হয়েছে এবং নতুন বাস্তবতায় ১৪ দলের শরিকরা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪