শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নতুন দলের শীর্ষ পদে নাহিদ ,সদস্যসচিব পদে আখতার-সারজিস-হাসনাত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি নতুন জোটের গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে শীর্ষ নেতৃত্বে নাহিদ এবং সদস্যসচিব পদে আখতার, সারজিস ও হাসনাতের নাম আলোচনায় রয়েছে। এই নতুন জোটের লক্ষ্য ও উদ্দেশ্য, নেতৃত্বের ভূমিকা এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের হাওয়া বইছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে অসন্তুষ্টি এবং জনগণের […]

নিউজ ডেস্ক

১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:২৯

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি নতুন জোটের গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে শীর্ষ নেতৃত্বে নাহিদ এবং সদস্যসচিব পদে আখতার, সারজিস ও হাসনাতের নাম আলোচনায় রয়েছে। এই নতুন জোটের লক্ষ্য ও উদ্দেশ্য, নেতৃত্বের ভূমিকা এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের হাওয়া বইছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে অসন্তুষ্টি এবং জনগণের চাহিদার সঙ্গে সঙ্গতি না থাকার কারণে নতুন রাজনৈতিক জোটের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

এই প্রেক্ষাপটে, নাহিদের নেতৃত্বে একটি নতুন জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করতে পারে।

নাহিদ একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা এবং দক্ষতার জন্য পরিচিত। তার নেতৃত্বে নতুন জোটটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। নাহিদের নেতৃত্বে জোটটি গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সদস্যসচিব পদে আখতার, সারজিস ও হাসনাত
নতুন জোটের সদস্যসচিব পদে তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে:

আখতার: একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী, যিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী জোটের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সারজিস: একজন তরুণ ও উদ্যমী নেতা, যিনি নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়। তার উদ্ভাবনী চিন্তাধারা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি জোটের নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ করতে পারে।

হাসনাত: একজন সুশিক্ষিত এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ, যিনি বিভিন্ন নীতি-নির্ধারণী পর্যায়ে কাজ করেছেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞান জোটের কৌশলগত পরিকল্পনায় সহায়ক হবে।

জোটের লক্ষ্য ও উদ্দেশ্য
নতুন জোটটির প্রধান লক্ষ্য হলো:

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা: দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা।

সুশাসন ও স্বচ্ছতা: প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সামাজিক ন্যায়বিচার: সমাজের সকল স্তরের মানুষের জন্য সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠা করা।

অর্থনৈতিক উন্নয়ন: দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন।

নাহিদের নেতৃত্বে এবং আখতার, সারজিস ও হাসনাতের মতো দক্ষ নেতাদের সমন্বয়ে গঠিত এই নতুন জোটটি দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করবে, যা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক।

এছাড়া, নতুন জোটটি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।নাহিদের শীর্ষ নেতৃত্বে এবং সদস্যসচিব পদে আখতার, সারজিস ও হাসনাতের মতো নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটটি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সঠিক দিকনির্দেশনা ও কার্যক্রমের মাধ্যমে এই জোটটি দেশের গণতন্ত্র, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩