অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মার্কিন সরকারের কাছে অনুরোধ জানাবে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুরোধ জানাবে বাংলাদেশ।
এদিকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গাম্বিয়ার দায়ের করা মামলায় ইতিবাচক ফলাফলের আশা করছে বাংলাদেশ।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, বিদেশের মাটিতে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।