বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খোঁজখবর নিচ্ছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে ড. ইউনুস জানিয়েছেন—খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহায়তা, সমন্বয় এবং চিকিৎসা সুবিধা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির এক অনুপ্রেরণার প্রতীক, আর তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।