শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

প্রশাসনে ক্ষমতার অপব্যবহার করা আওয়ামী দোসরদের তালিকা চূড়ান্ত

এবার বেশ শক্তভাবে মাঠে নামতে যাচ্ছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। চলতি সপ্তাহের মধ্যে চিহ্নিত আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরানোসহ অবশিষ্ট পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিলে রোববার সচিবালয়ে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুস ছাত্তার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জোর দাবি জানিয়ে ১৫ দিন আগে […]

নিউজ ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০

এবার বেশ শক্তভাবে মাঠে নামতে যাচ্ছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। চলতি সপ্তাহের মধ্যে চিহ্নিত আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরানোসহ অবশিষ্ট পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিলে রোববার সচিবালয়ে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুস ছাত্তার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জোর দাবি জানিয়ে ১৫ দিন আগে আমরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলাম। সে সময় সরকারের উচ্চপর্যায় থেকে আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ৩ দিনের স্থলে ১৫ দিন পার হয়ে গেছে, অথচ এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে গণহত্যার উসকানিদাতা আমলারা বহালতবিয়তে আছে। ওরা তো এ সরকারকে ব্ল্যাইমেইল করছে। ভুল পথে নেওয়ার জন্য এরা যে কোনো ধরনের স্যাবোটাজ করতে পারে। তাই আওয়ামী দোসরদের আর স্বপদে দেখতে চাই না। তিনি বলেন, এছাড়া আওয়ামী দুঃশাসনের সময় পদোন্নতি বঞ্চিত অনেকে এখনো তাদের প্রাপ্য পদোন্নতি পাননি। সেটি নিশ্চিত করতে হবে।

ঐক্যফোরামের সঙ্গে যুক্ত সাবেক যুগ্মসচিব আব্দুল খালেক বলেন, এখনো যদি আওয়ামী শিবিরের প্রথমসারির কর্মকর্তারা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকে তাহলে এরচেয়ে বড় ধরনের দুঃসংবাদ আর হতে পারে না। এ অবস্থা বহাল থাকলে ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবকে খাটো করা হবে। আমার ধারণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃস্থানীয় সমন্বয়ক জানতে পারলে তারাও ব্যথিত ও সংক্ষুব্ধ হবেন।

সূত্র জানায়, প্রশাসনের বিভিন্ন দপ্তরে বহাল থাকা আওয়ামী দোসরদের তালিকা চূড়ান্ত করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এ কাজে সক্রিয়ভাবে সহায়তা দিয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আরেকটি সংগঠন। যার নাম পলিসি ম্যানেজমেন্ট রিসার্চ সোসাইটি (পিএমআরএস)। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি দেশে আসার পর তালিকা প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণসহ এ বিষয়ে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে রয়েছেন প্রশাসনের একঝাঁক সাবেক চৌকশ কর্মকর্তা। যাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ নেটওয়ার্কের মধ্যে কর্মকর্তার সংখ্যা কয়েক হাজার। এছাড়া কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন একটি বড় অংশকে তারা নেতৃত্বে দিচ্ছেন। সচিবালয় থেকে একেবারে উপজেলা প্রশাসন পর্যন্ত ঐক্য ফোরামের সুবিস্তৃত নেটওয়ার্ক।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খুবই অবাক হওয়ার মতো বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেসব পদস্থ কর্মকর্তা আওয়ামী রেজিমকে টিকিয়ে রাখতে চূড়ান্তভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যাদের সার্বিক কর্মকাণ্ড ছিল দলীয় কর্মীর মতো; অথচ তারা এখনো সেখানে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। যাদের মধ্যে অন্যতম হলেন অতিরিক্ত সচিব আহসান কিবরিয়া। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)। এই কর্মকর্তা সব সময় প্রধানমন্ত্রীর আশপাশে থাকতেন। প্রকাশ্যে দলবাজি করতেন। তিনি এখন ভোল পালটে সংস্কারপন্থি হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। সঙ্গে রেখেছেন আরও কয়েকজনকে।

আহসান কিবরিয়ার কারণে তাদেরও বদলি করা যাচ্ছে না। এই কর্মকর্তা ওয়ান-ইলেভেন সরকারের সময় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সে সূত্রে তিনি এখন নতুন করে ক্ষমতাবান হওয়ার চেষ্টা করছেন। বিএনপি যে তালিকা প্রস্তুত করেছে সেখানে তার নাম রয়েছে প্রথমদিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার মধ্যে রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান ও যুগ্মসচিব (রাজনৈতিক) ফিরোজ উদ্দিন খলিফা।

এরা দুজন ছিলেন বিগত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অতি ঘনিষ্ঠ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিটি বিদেশ সফরের অগ্রভাগে থাকতেন মোস্তফা জামান। ফিরোজ উদ্দিন খলিফা এর আগে ছিলেন সচিবালয় নিরাপত্তা শাখায়।

এভাবে রাষ্ট্রপতির কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থায় আওয়ামী দোসরদের চিহ্নিত করে তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সূত্রগুলো জানায়, শুধু নামের তালিকা করেই এ প্রক্রিয়া শেষ করা হচ্ছে না। প্রত্যেকের দুর্নীতির খতিয়ানও বের করা হচ্ছে। কে কিভাবে বিপুল পরিমাণ অর্থসম্পদের মালিক হয়েছেন সেটিও উল্লেখ করা হবে। এ সংক্রান্ত তালিকা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। পৃথকভাবে দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনে।

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় […]

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৬, ১১:৪২

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জুন ২০২৬ তারিখে জারি করা আগের ২২ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।

পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ফার্মেসি কাউন্সিল, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারের কাছে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা হালনাগাদ, ঔষধ উৎপাদন, আমদানি ও রপ্তানি-সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সুপারিশ প্রদানেও পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার […]

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ২২:২৬

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার ভোর চারটা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোমাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল। পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গ চেক করে মেশিন দ্বারা ধোঁয়া বের করে ফেলে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় বাসায় টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হয়।

জানা যায়, আগুন নিয়ন্ত্রণের সময় এবং পর পাকিস্তানি হাই কমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে প্রচণ্ড ধোয়া সৃষ্টি হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যার পর কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগে যোগাযোগ করা হলে তারা বলেন, আজ সকালে পাকিস্তানি হাই কমিশনার ও তার স্ত্রী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। হাইকমিশনের স্ত্রী বর্তমানে ক্যাবিনে এবং হাইকমিশনার নিজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।