প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন আগে বাম পা হারানোর পর চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে ছিলেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাম পা হারানোর কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছিলেন আব্দুর রহিম। তার এই শারীরিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।