স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা তরুণদের পাশে সরকার সবসময় থাকবে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নেতৃত্ব দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের পর তার বিভিন্ন উদ্যোগ জাতিকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করেছে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী প্রতিদিন দীর্ঘ সময় কাজ করছেন। তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। নানা চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো অতিক্রম করে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তরুণদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং তাদের পাশে থাকবে।