প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল গত ৯ জুন। ওই সভায় অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের জন্য নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন পায়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান সভাতেও বিভিন্ন খাতের উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের বিষয় আলোচনায় রয়েছে।
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময়…
২৩ সেপ্টেম্বর ২০২৬