নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। সাদ্দামের সাম্প্রতিক ভিডিও বার্তার সমালোচনা করে তিনি বলেছেন, বিদেশে বসে হুঙ্কার দিয়ে কোনো লাভ নেই।
রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হামীম।
পোস্টে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়েও সমালোচনা করেন তিনি।
হামীম লেখেন, ‘যে নিজের চেহারা আজ পর্যন্ত জনসম্মুখে দেখানোর সৎ সাহস পায় না, সেই হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। যে নিজে পলাতক, সে তার কর্মীদের মাঠে নামতে বলে বিপদে ফেলছে।’
ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হোন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি-শার্ট পরে হুঙ্কার দিয়ে লাভ কী, আপনার ওই হুঙ্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাও-ও ভয় পায় না।’
সাদ্দামের সাম্প্রতিক ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে দেওয়া হামীমের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।