গত কয়েক দিন ধরেই ঢাকার বাতাসের মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজও শহরটির বাতাস ‘ভালো’ অবস্থায় রয়েছে। যদিও গত মাসজুড়ে ঢাকার বায়ুমান ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা ১৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১০৮। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১১তম। ফলে তুলনামূলকভাবে ভালো বায়ুমান নিয়ে শহরটি তালিকার নিচের দিকে নেমে এসেছে।
এদিকে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি শহর, একিউআই স্কোর ১৭৭। এরপর ১৬৫ ও ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা শহর ও ইন্দোনেশিয়া জাকার্তা।
স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
কণা দূষণের এই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।