মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিজানুর রহমান আজহারী তার ফেসবুক ভেরিফাইড পেইজে এক পোস্টে এমন মন্তব্য করেন।

তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। লেটস রিবিল্ড আওয়ার নেশন।
এসময় এই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক।

সবশেষ তিনি লেখেন, দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন – ড. মিজানুর রহমান আজহারী