বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মুখোশে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সরকার

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন। শুক্রবার আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তির আশা টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত।’ তিনি জানান, শারম আল–শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক […]

যুদ্ধবিরতির মুখোশে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সরকার

যুদ্ধবিরতির মুখোশে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সরকার

নিউজ ডেস্ক

০১ নভেম্বর ২০২৫, ০৯:৪৪

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন।

শুক্রবার আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তির আশা টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত।’

তিনি জানান, শারম আল–শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে। আঙ্কারা এখন যুদ্ধবিরতি স্থায়ী করতে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ফিদান বলেন, ‘শারম আল–শেখে প্রেসিডেন্ট এরদোয়ান, প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য গ্যারান্টর রাষ্ট্রের স্বাক্ষর ঐতিহাসিক ঐকমত্যের প্রতীক।’

তিনি জানান, গাজায় মানবিক সহায়তা অব্যাহত আছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, এএফএডি ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা–কর্মচারীরা রাফাহ সীমান্তে কাজ করছেন। ৯০০ টন সহায়তাসামগ্রী নিয়ে তুর্কি জাহাজ ১৭ অক্টোবর মিসরের আল–আরিশ বন্দরে পৌঁছেছে। পরবর্তী সহায়তা মিশনের প্রস্তুতিও চলছে।

ফিদান বলেন, তুরস্ক ফিলিস্তিনি আহতদের দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘ধৈর্য ও ঐক্যের মাধ্যমে গাজা আবার ঘুরে দাঁড়াবে।’

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনা বলেন, ‘গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। ইসরায়েলের ওপর এখন শক্ত চাপ প্রয়োগ করা জরুরি।’

তিনি জানান, এস্তোনিয়া জাতিসংঘের ফিলিস্তিন–সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইউএনআরডব্লিউএসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে গাজায় সহায়তা পাঠাচ্ছে।

ফিদান বলেন, গাজা ইস্যুতে অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৩ নভেম্বর ইস্তাম্বুলে বৈঠকে বসবেন।

তিনি জানান, সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তুরস্ক, ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও মিসরের নেতারা গাজা শান্তি পরিকল্পনার ভিত্তি গড়ে তোলার মতো একটি অভিন্ন অবস্থান নিয়েছিলেন।

ফিদান বলেন, এই প্রক্রিয়া ‘এক মুহূর্তের জন্যও উপেক্ষা করা যাবে না।’

এস্তোনিয়া–তুরস্ক সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সাখনা বলেন, তুরস্ক ইউরোপীয় নিরাপত্তা কর্মসূচি (SAFE)–এর গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি তুরস্ককে ‘একটি শক্তিশালী ও অমূল্য অংশীদার’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের দ্রুত উন্নয়নশীল সম্পর্কের প্রশংসা করেন।

রাশিয়ার বিমান যখন এস্তোনিয়া ও ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছিল, তখন তুরস্ক প্রথম থেকেই ন্যাটো ও জাতিসংঘে তাদের পাশে ছিল বলে স্মরণ করিয়ে দেন সাখনা।

তিনি জানান, আগামী বছরও তুরস্ক ন্যাটোর বিমান প্রতিরক্ষা মিশনে অংশ নেবে। এস্তোনিয়া বর্তমানে তুরস্ক থেকে বড় আকারে প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে।

ফিদান বলেন, আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে দুই দেশ একযোগে কাজ করছে। তিনি জানান, তুরস্ক এপ্রিল মাসে ‘থ্রি সিজ ইনিশিয়েটিভ’-এর কৌশলগত অংশীদার হয়েছে।

উভয় মন্ত্রীই ইউক্রেন যুদ্ধের ন্যায়সঙ্গত সমাধানের ওপর জোর দেন এবং শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা সত্ত্বেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইইউ সদস্যপদ প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা

এস্তোনিয়ার মন্ত্রী বলেন, ইউরোপকে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। তিনি তুরস্কের ইইউ–ভুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ফিদান জানান, প্রেসিডেন্ট এরদোয়ান সবসময় তুরস্ক–ইইউ সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। কাস্টমস ইউনিয়ন হালনাগাদ, ভিসা সংলাপ ও তুর্কি নাগরিকদের ভিসা–সংক্রান্ত জটিলতা নিয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সফরে এরদোয়ান ও মের্জ তুরস্কের ইইউ সদস্যপদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ফিদান আরও জানান, সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক বাস্তব প্রকল্প হাতে নিয়েছে, এবং দেশের ভবিষ্যতের জন্য ১০ মার্চের চুক্তির পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১