বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে, প্রয়োজনে আরো বড় আঘাত করা হবে: আয়াতুল্লাহ খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ (বুধবার) সকালে বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই লড়াই ছিল সাহস, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের প্রতীক। তিনি বলেন, এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও তাদের শিকলে বাঁধা কুকুর ইসরায়েলের মতো […]

আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে, প্রয়োজনে আরো বড় আঘাত করা হবে: আয়াতুল্লাহ খামেনেয়ী

আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে, প্রয়োজনে আরো বড় আঘাত করা হবে: আয়াতুল্লাহ খামেনেয়ী

এডিটর

১৭ জুলাই ২০২৫, ১০:৪৬

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ (বুধবার) সকালে বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই লড়াই ছিল সাহস, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের প্রতীক।

তিনি বলেন, এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও তাদের শিকলে বাঁধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখিও হতে প্রস্তুত থাকে। এই মানসিকতা অত্যন্ত মূল্যবান।

তিনি সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আগ্রাসীদের হিসাব-নিকাশ ও পরিকল্পনার ব্যর্থতার ওপর আলোকপাত করেন। নানা ধরণের মতবিরোধ থাকা সত্ত্বেও দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঐক্য ধরে রাখা সবার দায়িত্ব।

সর্বোচ্চ নেতা বলেন, আমরা কখনো কোনো লড়াইয়ে দুর্বল অবস্থানে থাকি না। কূটনৈতিক হোক বা সামরিক, প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রবেশ করি। আমাদের হাতে যেমন যুক্তি আছে, তেমনি শক্তিশালী সামরিক সক্ষমতাও রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকাকে অপরাধী হিসেবে মনি করি, কিন্তু এরপরও আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি। কিন্তু যখন শত্রু হামলা চালিয়েছে, আমরা শক্ত জবাব দিয়েছি।

যদি ইহুদিবাদী ইসরায়েল ভেঙে না পড়তো এবং আত্মরক্ষা করতে সক্ষম হতো, তাহলে তারা আমেরিকার কাছে আশ্রয় নিত না, তারা বুঝতে পেরেছে যে, ইসলামী প্রজাতন্ত্রকে মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমেরিকার যে ঘাঁটিতে আমরা পাল্টা হামলা চালিয়েছি, তা এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্র। একসময় সংবাদমাধ্যমের ওপর থেকে সেন্সরশিপ উঠে গেলে সবাই বুঝতে আমাদের আঘাত কতটা ভয়াবহ ছিল। প্রয়োজনে এর চেয়েও বড় আঘাত আমরা হানতে পারি।

আয়াতুল্লাহ খামেনেয়ী সাম্প্রতিক যুদ্ধে জাতীয় চেতনার উত্থান এবং শত্রুর ষড়যন্ত্র ভেস্তে দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, শত্রুদের পরিকল্পনা ছিল এমন যে, ইরানের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংবেদনশীল স্থাপনায় হামলা চালিয়ে ব্যবস্থাকে দুর্বল দিতে পারবে। এরপর তাদের মুনাফিক, রাজতন্ত্রপন্থী ও দুর্বৃত্ত ভাড়াটে বাহিনীকে মাঠে নামিয়ে সাধারণ জনগণকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে আনতে পারবে এবং এভাবে পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিতে সক্ষম হবে। কিন্তু বাস্তবে ঠিক বিপরীত ঘটনা ঘটেছে এবং প্রমাণিত হয়েছে রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে অনেকের ধারণাও ভুল ছিল।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুর আসল রূপ, তাদের ষড়যন্ত্র ও গোপন উদ্দেশ্য জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন এবং জনগণকে সরকার ও ইসলামি ব্যবস্থার পাশে দাঁড় করিয়েছেন। শত্রুর ধারণার বিপরীতে জনগণ জানমাল দিয়ে এই ব্যবস্থাকে সমর্থন ও রক্ষা করেছে।

তিনি বলেন, আলাদা আলাদা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থানের মানুষদের একই সুরে কথা বলা এবং এক কাতারে দাঁড়ানোর ঘটনায় বিশাল জাতীয় ঐক্য গড়ে তুলেছে। এসব মানুষের অনেকে একে অপরের বিপরীত দৃষ্টিভঙ্গির ছিলেন। এই মহান ঐক্য রক্ষা করা একান্ত জরুরি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কর্মকর্তাদের উচিত দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করা। সকলের জানা উচিৎ- আল্লাহ কুরআনের আয়াতে বলেছেন-“আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন, যে তাকে সাহায্য করে”। এই আয়াত অনুযায়ী ইসলামী ব্যবস্থা এবং কুরআন ও ইসলামের ছায়াতলে থাকা ইরানি জাতির জন্য আল্লাহ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এই জাতি অবশ্যই বিজয়ী হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও ব লেন, সাম্প্রতিক যুদ্ধে জায়োনিস্ট ইসরাইল যেসব অপরাধ করেছে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া জরুরি। বিচার বিভাগকে অবশ্যই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আদালতে সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে সব দিক বিবেচনায় নিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে।

আজকের বৈঠকের শুরুতে বিচার বিভাগের প্রধান হুজ্জতুল ইসলাম মোহসেনি এজেয়ি বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন পেশ করেন।#

পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫

আন্তর্জাতিক

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে […]

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

২৭ জুন ২০২৬, ১০:০৯

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং তৃতীয় কোনো দেশ হয়ে যারা সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া সৌদি নাগরিকদেরও ওই তিন দেশে ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে সৌদি আরবের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল। প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সৌদি কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দেশটির স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫

আন্তর্জাতিক

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের […]

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১০:৪৫

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।

ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণার পরই ইসলামাবাদের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এল।

ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সরাসরি অভিযোগ করেন যে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সিন্ধু নদের পানির কলটি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি পাকিস্তানে এক ফোঁটা পানিও আসতে দিতে চান না।

পাকিস্তানি এই মন্ত্রী বলেন যে তাদের দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ফলে অন্য কেউ এসে তাদের দেশের খাদ্য নিরাপত্তা, অর্ধেক কর্মসংস্থান এবং ২৫ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে পানির অধিকার খর্ব করা হলে তার চড়া মূল্য দিতে হবে এবং তারা যেকোনো মূল্যে নিজেদের স্বার্থ রক্ষা করবেন।

মুসাদিক মালিক আরও যুক্তি দেন যে আন্তর্জাতিক প্রথা অনুযায়ী চুক্তি না থাকলেও নদীর উপরিভাগে থাকা দেশগুলো নিচের দেশের পানি প্রবাহ বন্ধ করতে পারে না।

অথচ দুই দেশের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সুনির্দিষ্ট চুক্তি রয়েছে। বিশ্বের অন্যান্য নিম্ন অববাহিকার শিশুদের পানির অধিকার রয়েছে কি না এবং আন্তর্জাতিকভাবে কোনটা প্রকৃত ন্যায়বিচার, তা নির্ধারণের জন্য তারা এই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবেন।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন যে সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিটি আইনগতভাবে এখনও বহাল রয়েছে এবং কোনো দেশ এককভাবে এটি বাতিল বা সংশোধন করতে পারে না।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন যে সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এটি তাদের জন্য একটি লাল রেখা বা ‘রেড লাইন’।

অন্য দিকে ভারতের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটকসহ মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়া দিল্লি এই ঐতিহাসিক পানিবণ্টন চুক্তিটি সাময়িকভাবে স্থগিত বা মুলতবি ঘোষণা করে।

ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের মাটিতে লালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার দৃশ্যমান প্রমাণ দেবে, ততক্ষণ পর্যন্ত এই পানি চুক্তি স্থগিতই থাকবে।

সূত্র: এনডিটিভি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫