নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম)
আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৯ মিনিটের একটি অন্তরঙ্গ ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। এ ঘটনায় ভিডিওটির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।
অন্যদিকে, বিষয়টি তদন্তে বুধবার (২৮ অক্টোবর) তিন সদস্যের কমিটি গঠন করেছে নাটোর জেলবুধবার সকাল ১১টার দিকে প্রবাসে অবস্থানকারী আশফাক আহমেদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভিডিওটি পর্ব-১, ২, ৩ ও ৪ হিসেবে প্রায় ০৯ মিনিটের ভিডিও প্রকাশ করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পডএকই দিন বিকেল সাড়ে পাঁচটায় গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। বক্তব্যে তিনি দাবি করেন, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এআই দিয়ে তৈরি বলেও দাবি কলিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এর আগে আশফাক আহমেদ সংসদ সদস্য আব্দুল আজিজকে ফোন করে বড়াইগ্রামের সাংবাদিক উমর দি কস্তা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অন্যত্র বদলি করার অনুরোধ করেছিলেন।
সেই অনুরোধ রাখা না হলে সংসদ সদস্যের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়। সংসদ সদস্য অনুরোধ প্রত্যাখ্যান করার পর ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মোসংবাদ সম্মেলনে জানানো হয়, ভিডিওটির সত্যতা যাচাইয়ে ফ্যাক-চেকিং করা হবে।
পাশাপাশি ভিডিও প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতএদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নাটোর জেলা বিএনপির নজরে আসার পর বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেএ বিষয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ ও আশফাক আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।