শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ভিসা বাণিজ্য: ইতালি আ.লীগের সহসভাপতি গ্রেফতার

ইতালিতে ভিসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ফাইন্যান্স পুলিশ ঢাকায় ইতালির দূতাবাসের তিন কর্মকর্তা ও দুই বাংলাদেশিকে আটক করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, এই চক্রের মূলহোতা হচ্ছেন রোমপ্রবাসী নজরুল ইসলাম। জানা গেছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং নিজেকে এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দিতেন। ইতালির আদালত আটক দূতাবাসের তিন […]

ভিসা বাণিজ্য: ইতালি আ.লীগের সহসভাপতি গ্রেফতার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭

ইতালিতে ভিসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ফাইন্যান্স পুলিশ ঢাকায় ইতালির দূতাবাসের তিন কর্মকর্তা ও দুই বাংলাদেশিকে আটক করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, এই চক্রের মূলহোতা হচ্ছেন রোমপ্রবাসী নজরুল ইসলাম।

জানা গেছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং নিজেকে এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দিতেন। ইতালির আদালত আটক দূতাবাসের তিন কর্মকর্তাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে, অন্যদিকে নজরুল ইসলাম ও আরেকজনকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ইতালির আদালতের আদেশে এই গ্রেফতারি অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়ো তায়ানি এক এক্স-পোস্টে। ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

দেশটির প্রভাবশালী পত্রিকা ‘এল সোলে’ জানিয়েছে, রোমের এল সিচিলিয়ানো ফিস’ নামের একটি রেস্তোরাঁর মালিক নজরুল ইসলাম ঢাকায় ইতালির দূতাবাসের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে দীর্ঘদিন ধরে অবৈধ ভিসা বাণিজ্য চালিয়ে আসছিলেন।

তদন্তে উঠে এসেছে, এই চক্র বাংলাদেশি কর্মীদের কাছ থেকে প্রতি ওয়ার্ক পারমিটের জন্য ১৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা) এবং ভ্রমণ ভিসার জন্য ৭ হাজার ইউরো আদায় করত।

এই চক্রের অন্যতম সদস্য ঢাকার ইতালি দূতাবাসের ভিসা অফিসার রবের্তো আলবের্গো যেকোনো যাচাই-বাছাই ছাড়াই ওয়ার্ক পারমিট (নুল্লাওস্তা) অনুমোদন করতেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, দূতাবাসের আরেক কর্মকর্তা নিকোলা মুসকাতেল্লো রোম ও নাপোলির ইমিগ্রেশন অফিস থেকে অর্থের বিনিময়ে ওয়ার্ক পারমিট সংগ্রহে সহায়তা করতেন। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে তাকে তুরস্কে বদলি করা হয়।

দূতাবাসের আরেক কর্মকর্তা জুসেপ্পে সুয়িয়াকেও সন্দেহভাজন হিসেবে আটক করেছে প্রশাসন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্ষমতা গ্রহণের পর দেশটিতে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া কঠোর করা হয়।

এদিকে, ইতালির ক্ষমতাসীন দল ‘ফ্রাতেল্লি দি ইতালিয়া’-এর নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্দ্রেয়া দি জুসেপ্পেকে চক্রটি ভিসা বাণিজ্যে সহায়তার বিনিময়ে ২০ লাখ ইউরো (প্রায় ২৫ কোটি টাকা), বিলাসবহুল রোলেক্স ঘড়ি, স্মার্টফোন, ট্যাব, দুবাই ভ্রমণের সুযোগসহ নানা সুবিধার প্রস্তাব দেয়।

তবে, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গত বছরের ৩০ মার্চ ইতালির ফাইন্যান্স পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর প্রশাসনের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে এবং পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর আদালতে উপস্থাপন করে।

তদন্তে দেখা গেছে, এই চক্র রোম ও নাপোলির ইমিগ্রেশন অফিস থেকে বিনা যাচাই-বাছাইয়ে ভিসা ও ওয়ার্ক পারমিট ইস্যু করছিল। আদালত দ্রুত তাদের আটক করার নির্দেশ দিলে মঙ্গলবার চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়।

রোমের বাংলাদেশি কমিউনিটির কয়েকজন জানান, নজরুল ইসলাম গত কয়েক বছর ধরে ব্যবসা পরিচালনা করছিলেন এবং শুধু গত বছরেই তিনি প্রায় ১৫০০ বাংলাদেশিকে ভিসার মাধ্যমে ইতালিতে প্রবেশ করিয়েছিলেন।

এই ঘটনায় ইতালির প্রশাসন আরও গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১