ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার (২৩ জুন) সিনেটে প্রস্তাবটি ৫০-৪৮ ভোটে অনুমোদিত হয়।
এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একই ধরনের প্রস্তাব পাস করেছিল। এ ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভেতরেও ইরান ইস্যুতে বাড়তে থাকা অসন্তোষ ও উদ্বেগের প্রতিফলন দেখা গেছে।
সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও দলের চার সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে, একজন সদস্য ছাড়া প্রায় সব ডেমোক্র্যাট সিনেটর এ প্রস্তাবকে সমর্থন করেন।
মার্কিন ইতিহাসে এই প্রথম যুদ্ধসংক্রান্ত কোনো প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পেল। তবে বিশ্লেষকদের মতে, এটি মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই থেকে যেতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবটিতে ভেটো দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সিনেটররা হলেন লুইজিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা মুরকোস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র্যান্ড পল। এছাড়া কেনটাকির মিচ ম্যাককনেল ও পেনসিলভানিয়ার ডেভ ম্যাককরমিক ভোটাভুটিতে অংশ নেননি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?