হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টার সময় ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইরান হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দুটি একমুখী হামলাকারী ড্রোন গুলি করে ধ্বংস করে। তবে ঘটনাটির পরও প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
কোন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিংবা এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন।
ট্রাম্পের ভাষ্য, চুক্তিটি খুব শিগগিরই, সম্ভবত চলতি সপ্তাহের শেষের দিকেই স্বাক্ষরিত হতে পারে। তিনি আরও জানান, ইউরোপে সম্ভাব্য ওই স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার।
হরমুজ প্রণালিতে উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা একসঙ্গে চলতে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?