ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো জ্বালানির মূল্য বৃদ্ধি করল দেশটি।
ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ০ দশমিক ৮৭ রুপি বেড়ে এখন হয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি। একই সঙ্গে ডিজেলের দাম ০ দশমিক ৯১ রুপি বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৯২ দশমিক ৪৯ রুপি।
এর আগে গত ১৯ মে দ্বিতীয় দফায় তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছিল।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিলেও, খুচরা পর্যায়ে দাম বাড়াতে ভারত ছিল বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম শেষ দেশ।
সব মিলিয়ে চলতি মাসে তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে।
পেট্রোল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহনের মালিকরা সবচেয়ে বেশি চাপে পড়বেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?