আবু তাহের, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দিনাজপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদকাল আগামী ১ বছর।
শুক্রবার (২১ নভেম্বর) কমিটির নাম প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন।
কমিটির সহ-সভাপতি সাকিব আহমেদ হৃদয় সহ বাকি সদস্যরা হলেন, রকিব আল মাহমুদ : যুগ্ম সম্পাদক, সৌরভ শীল : সাংগঠনিক সম্পাদক, পূজা রাণী : কোষাধ্যক্ষ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নিতায় রায় সহ কমিটিতে রয়েছেন অন্যান্য সদস্যরা।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত গোলাম কিবরিয়া বলেন— “আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৃহত্তর দিনাজপুর জেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল ও অগ্রগামী একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
সিনিয়র-জুনিয়র সকলের সম্মান, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমরা একটি পরিবার হিসেবে কাজ করবো। ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যই আমাদের শক্তি—এই বিশ্বাসে আমরা এগিয়ে যাবো।”
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোঃ সাব্বির হোসেন বলেন—”ক্যাম্পাসের অন্যান্য সুসংগঠিত ছাত্র সংগঠনের মতো আমরাও বুদ্ধিবৃত্তিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবামুখী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিনাজপুর জেলার শিক্ষার্থীদের পরিচয় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৃশ্যমান করে তুলতে চাই।
আমাদের মূল শক্তি হলো ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ—এই বন্ধন আরও দৃঢ় হোক।আমরা আশাবাদী, সকলের সহযোগিতা ও নিষ্ঠার মাধ্যমে এই সংগঠন হবে সৃজনশীল কাজ, নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম এবং বৃহত্তর দিনাজপুর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক মিলন মেলা”।