ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিডিয়া সংস্কার: চ্যালেঞ্জ এবং নীতি প্রস্তাবনা” শীর্ষক এক নীতি সংলাপ।
আগামী শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপের লক্ষ্য বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও নীতি কাঠামোর ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা। এতে নীতিনির্ধারক, সিনিয়র সাংবাদিক, আইন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেবেন। তারা সম্মিলিতভাবে গণমাধ্যম খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করবেন এবং অর্থবহ সংস্কারের জন্য কার্যকর নীতিগত প্রস্তাবনা উপস্থাপন করবেন।
আলোচনার মূল ক্ষেত্রসমূহ: গণমাধ্যমের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ভারসাম্য, গণমাধ্যম সম্পর্কিত আইন ও নীতি সংস্কার, সাংবাদিকতায় আর্থিক স্থায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ডিজিটাল যুগে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সুযোগ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ও পেশাদার বর্তমান একধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই সংলাপের মাধ্যমে গণমাধ্যমের সংস্কার ও উন্নয়নে নীতিনির্ধারক পর্যায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী।