শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

আমি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাসী : মো. আলী জিন্নাহ

সাম্প্রতিক সময়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রাজনৈতিক অঙ্গনের আলোচিত নাম মো. আলী জিন্নাহ। বিগত বছরগুলোতে তাঁর নেতৃত্বগুন বিমোহিত করেছেন উপজেলার তরুণ ও প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দকে। তাঁর সাংগঠনিক গুণাবলি তাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফ্যাসিবাদ শাসনে আমল থেকে হামলা-মামলাকে উপেক্ষা করে দলের নেতাকর্মীদের পাশে থেকে রাজনীতি করে মানুষের বিশেষ করে তরুণদের মনজয় করতে সক্ষম হয়েছেন। সাম্প্রতিক […]

প্রতিনিধি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

সাম্প্রতিক সময়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রাজনৈতিক অঙ্গনের আলোচিত নাম মো. আলী জিন্নাহ। বিগত বছরগুলোতে তাঁর নেতৃত্বগুন বিমোহিত করেছেন উপজেলার তরুণ ও প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দকে। তাঁর সাংগঠনিক গুণাবলি তাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফ্যাসিবাদ শাসনে আমল থেকে হামলা-মামলাকে উপেক্ষা করে দলের নেতাকর্মীদের পাশে থেকে রাজনীতি করে মানুষের বিশেষ করে তরুণদের মনজয় করতে সক্ষম হয়েছেন।

সাম্প্রতিক সময়ে মো. বদরুল আলম তার ফেইসবুকে পোস্ট করেছেন, “মোহাম্মদ আলী জিন্নাহ—নামটি আজ গলাচিপা উপজেলার তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক হিসেবে তিনি শুধু দলের নেতা নন, বরং পুরো উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন পরিচ্ছন্ন, নীতিবান ও আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

তার সহজ-সরল হাসিমাখা মুখ, প্রতিবাদী মনোভাব এবং লোভহীন চাওয়া-পাওয়াই তার রাজনীতির মূল শক্তি। ক্ষমতা বা স্বার্থ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসাকে তিনি সবসময় অগ্রাধিকার দেন। দলকে সাংগঠনিকভাবে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাখতে তিনি সর্বদা তৎপর, এবং যে কোনো বিভেদ বা অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে দ্বিধা করেন না।

মোহাম্মদ আলী জিন্নাহর সবচেয়ে বড় গুণ হলো তার বাচনভঙ্গি ও আচরণ। তিনি এমনভাবে কথা বলেন, যা শোনার পর যে কেউ মুগ্ধ না হয়ে পারে না। রাজনৈতিক মতভেদ থাকলেও দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে তিনি সদা প্রস্তুত থাকেন।

নিজের দায়িত্বশীল নেতৃত্ব, মানবিক গুণাবলি ও ত্যাগের মানসিকতা দিয়ে তিনি প্রমাণ করেছেন—সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে রাজনীতি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের এক মহৎ পথ হতে পারে। গলাচিপা উপজেলা আজ গর্ব করে বলতে পারে, মোহাম্মদ আলী জিন্নাহর মতো এক স্বচ্ছ ও প্রেরণাদায়ী নেতাকে তারা পেয়েছে।”

নাজমুল হোসাইন তার ফেইসবুক পোস্টে লিখেন, “Good Man, Good Leader

মুহাম্মাদ আলী জিন্নাহ ভাই

একজন ভালো মানুষ সর্বদা সত্যের পথে থাকে,

আর একজন ভালো নেতা সেই সত্যকে সামনে নিয়ে যায়।

যে নেতা মানুষের জন্য ভাবে,

যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়,

সেই নেতাই ইতিহাসে অমর হয়ে থাকে।

আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”

মো. আল মামুন মোল্লা এক পোস্টে উল্লেখ করেন, “মোহাম্মদ আলী জিন্নাহ,

এ যেন এক সত্যের প্রতীক

সৎ ও আদর্শের লড়াকু সৈনিক

অন্যায়ের বিরুদ্ধে এক আদর্শের মহান মশাল

নীতি ও নৈতিকতার এক মহান বীর,,”

মাতুব্বর শাহিন নামের একজন ফেইসবুক পোস্ট করেন, “আপনার কাজ থেকে রাজনীতি শেখা।

আপনার কাজ থেকেই মানুষকে ভালোবাসতে শেখা।

আপনাতেই আস্থা, আপনাতেই বিশ্বাস, আপনাতেই শুরু, আপনাতেই শেষ।

ভালোবাসার প্রান প্রিয় লিডার।”

শাহরিয়ার রাসেল এক পোস্টে উল্লেখ করেন, “Good Man, Good Leader মুহাম্মদ আলী জিন্নাহ একজন ভালো মানুষ সর্বদা সত্যের পথে থাকে, আর একজন ভালো নেতা,সেই সত্যকে সামনে নিয়ে যায়।

যে নেতা মানুষের জন্য ভাবে, যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই নেতাই ইতিহাসে অমর হয়ে থাকে।”

জাহিদুল ইসলাম অভি লিখেছেন, “Good Man, Good Leader মুহাম্মাদ আলী জিন্নাহ

একজন ভালো মানুষ সর্বদা সত্যের পথে থাকে,

আর একজন ভালো নেতা সেই সত্যকে সামনে নিয়ে যায়। যে নেতা মানুষের জন্য ভাবে, যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই নেতাই ইতিহাসে অমর হয়ে থাকে। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”

এক রকম পোস্ট করে তাঁর ভক্ত ও অনুসারীরা অনেকেই মো. আলী জিন্নাহকে প্রশংসায় ভাসিয়েছেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ বলেন, “আমি গণ-মানুষের রাজনীতিতে বিশ্বাসী। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি।

মানুষের ভালোবাসাই আমার প্রেরণা। আমি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাসী। আমার আদর্শ পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রিয়নেতা জননেতা হাসান মামুনের হাতকে শক্তিশালী করতে মানুষের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করছি।”

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা […]

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ২২:২০

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রজ্ঞাপনটি আমি হাতে পেয়েছি। আমার এখানে কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ করে আজকে বা কালকের মধ্যে আমি যবিপ্রবিতে জয়েন করবো। 

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।