রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের অনশন কর্মসূচি টানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলমান রয়েছে। জকসুসহ ৩ দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। ফলে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের স্যালাইন লাগানো হয়েছে।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশন শুরু করেন এবং ২৪ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও এই ধারা অব্যাহত আছে।
জানা যায়, গতকাল সংন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম অনশনকারীদের সাথে সাক্ষাৎ করেন এবং তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) হওয়ার আশা রাখা যায়।শীঘ্রই শিক্ষার্থীরা বৃত্তি পাবে।”
কিন্তু শিক্ষার্থীদের দাবি অনশনের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন থেকে থেকে কোনো সৎ উত্তর মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা বহুদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই অনশনের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে, ততদিন অনশন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”
উল্লেখ্য যে,শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট ঘোষণা করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে।