ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ (২৫)। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১ টার দিকে অনেকে লাশটি পুকরের মধ্যখানে ভেসে উঠতে দেখে। কিন্তু তারা এটিকে ময়লার স্তুপ মনে করে গুরুত্ব দেয়নি। পরে বিকেল ৫ টার দিকে লাশটি পুকুরের কিনারায় আসলে তারা এটাকে মানুষের লাশ হিসেবে শনাক্ত করে।
এরপর শিক্ষার্থী ও অন্যান্যরা লাশটি দেখতে পুকুরের চারপাশে জড়ো হতে থাকে। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে বিকেল সাড়ে ৬ টার দিকে পুলিশ সদস্যদেরর উপস্থিততে পুকুর থেকে লাশ তোলা হয়।
হল পুকুর পাড়ের দোকানী আকমল বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে আমি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখি। প্রথমে আমি ময়লার স্থুপ মনে করেছি। পরে আসরের আগে আগে এটা কিনারায় আসরা পরে মানুষের লাশ বুঝতে পারি। তখন অন্য লোকজন আসে।
এঘটনায় শোকে মাতম হয় পুরো ক্যাম্পাস। ঘটনাস্থলে কান্নায় ফেটে পরেন সজিদের বন্ধুরা। তার বন্ধু ইনসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ওকে একা থাকতে দেয় না। গতকাল রাত ২ টা পর্যন্ত আড্ডা দিয়েছি। সকাল থেকে ফোন দিলেও রিসিভ করছে না। এই শোক সহ্য করা কঠিন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছ থেকে ফোন পেয়ে আমরা জরুরী ফোর্স পাঠাই। আমরা গিয়ে দেখি লাশটা পুকুরে ভাসমান।
তারপর আমরা স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উপরে আনি। লাশ তুলে ইবি মেডিকেলে পাঠানো হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে এটা বিস্তারিত জানা যাবে।