রবিবার, ২১ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ছাত্রঅধিকার নেতার বিরুেদ্ধ হল থেকে ছাত্রশিবির কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম ছাত্রাবাসের একটি কক্ষ থেকে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাকিবের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্রাবাসের এক শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত এক সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার হন। […]

ছাত্রঅধিকার নেতার বিরুেদ্ধ হল থেকে ছাত্রশিবির কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১০ জানুয়ারী ২০২৬, ১৪:৫৬

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম ছাত্রাবাসের একটি কক্ষ থেকে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাকিবের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্রাবাসের এক শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত এক সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার হন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। জানা যায়, কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী মোঃ জুবায়েরকে ছাত্রাবাসের কক্ষ থেকে বের করে দেন কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নাহিদ হাসান ।

এসময় জুবায়েরের সঙ্গে নাহিদ হাসানের কথা কাটাকাটি শুরু হয়। পরে জুবায়ের ছাত্রাবাসের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহকে ডেকে আনেন। তিনি এসে নাহিদ হাসানের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করলে একপর্যায়ে নাহিদ হাসান তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দেন বলে অভিযোগ রয়েছে । এবং নাহিদ হাসানের অনুসারী ও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব সাইফুল্লাহর গায়ে হাত তুলেছেন ।

এছাড়াও ঘটনার সময় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও সময় জার্নালের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ শাকিল ঘটনাস্থলে সাংবাদিক পরিচয়ে ভিডিও করতে গেলে নাহিদ হাসান তাকে ধাক্কা দিয়ে তার ফোন কেড়ে নেয় এবং তার গায়ে হাত তোলে।

কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের কর্মী জুবায়ের বলেন, আমি খাবার খেতে গিয়েছিলাম । ফিরে এসে দেখি আমার বেড বাইরে বের করে রাখা হয়েছে। তখন আমি সাইফুল্লাহ ভাইকে ডেকে আনি। তিনি নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে বুঝানোর চেষ্টা করলে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করেন, তাকে ধাক্কা দেন এবং তার গায়ে হাত তোলেন।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও সময় জার্নালের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ শাকিল বলেন , আরবি সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহর সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের হাতাহাতি হয়।সেখানে আমি সাংবাদিক সমিতির সদস্য পরিচয় দিয়ে ভিডিও করতে গেলে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব 

আমার ফোন কেড়ে নিয়ে দুই বার বন্ধ করে দেয় এবং আমার গায়ে হাত তোলে ।

ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী ইব্রাহিম খান পনির বলেন, গতকাল মাঝরাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ জোরপূর্বক পা দিয়ে দরজা ভেঙে সাধারণ শিক্ষার্থীদের কক্ষে প্রবেশ করেন। এবং এমন আচরণ করেন যেন কক্ষটি ছাত্র অধিকার পরিষদের।

কলেজের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, জুবায়ের নামে এক ছেলেকে ছাত্র অধিকার পরিষদের নাহিদ ভাই রুম থেকে বের করে দিয়েছে। ছেলেটা বাইরে এসে কান্নাকাটি করছিল। আমি সিনিয়র হিসেবে তার সাথে কথা বলি । ছেলেটি বলে, ‘নাহিদ ভাই আমাকে রুম থেকে বের করে দিয়েছে।’ নাহিদ ভাই আমার পরিচিত হওয়ায় এ বিষয়ে জানতে গেছি আর ভাইকে রিকোয়েস্ট করতে গেছি ছেলেটাকে রাখার জন্য । 

তিনি বলেন, কিন্তু নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি এলোমেলো ভাবে কথা বলা শুরু করে। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ভাই এই ছেলেকে রুমে রাখবে না। ভাই বলেছে, ‘আমি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ থেকে অনুমতি নিয়ে আসছি এই রুম ছাত্র অধিকার পরিষদের রুম এখানে আর কেউ থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ছেলেটি আর্থিক ভাবে অনেক অভাবে অনটনে আছে এবং মেস ছেড়ে দিয়েছে, থাকার জায়গা নেই। তাই ভাইকে অনুরোধ করলে ভাই এলোমেলো কথা বলা শুরু করে । একপর্যায়ে তিনি আমার ডিপার্টমেন্টের ইউসুফ স্যারকে গালিগালাজ করে। তখন আমি প্রতিবাদ জানালে মব সৃষ্টি করে নাহিদ এবং সাকিব আমার গায়ে হাত তুলেছে। এবং সাংবাদিক সমিতির এক ভাই ছিল শাকিল তার গায়েও হাত তুলেন।

 অভিযোগের বিষয়ে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতেই ভরা মজলিসে বিষয়টির সমাধান হয়েছে।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবির সেক্রেটারি আরিফুর রহমান বলেন, ঝামেলা হওয়ার পরে আমরা হলে গিয়েছি।ছাত্রদলের ভাইরাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। ছাত্র অধিকারের সভাপতি নাহিদ ভাইয়ের সাথে আমাদের ছাত্রশিবির কর্মীর যে সমস্যা হয়েছে সেটা আমরা সমাধান করেছি।নাহিদ ভাই ওনার ভুল স্বীকার করছে।যে শিক্ষার্থীকে বের করে দিছে সে এখন থেকে হলেই থাকবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।