শেখ নজরুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) তালা উপজেলা পরিষদের হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মিন্নাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম লালটু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ ইউনিয়ানফমাস কর্মী তৌফিক ইমরান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করার পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কার্যক্রমটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।