নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর থার্মেক্স গ্রুপের সোধনাগারের ময়লাপানি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোঃ আব্দুল্লাহ পলাশ থানার সেকান্দরদী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সেকান্দরদী মধ্যপাড়া উম্মুল হাফিজিয়া মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, থার্মেক্স গ্রুপের কর্মরত সিকিউরিটি গার্ড মোঃ আবদুল আউয়ালবসকাল সাড়ে ৯ টার দিকে ময়লা পানিতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সাড়ে ১১ টার দিকে নিহত আব্দুল্লাহ স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল ১০ টার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এরপর পলাশ থানায় ভিকটিমের মা মোসাঃ পারুল বেগম গত ১ ডিসেম্বর একটি জিডি করেন। যার নম্বর ২৮।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।