মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
নাটোরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি শুরু করেছে। আজ ৪ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা।
নিয়োগবিধি সংশোধন,
শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান,১৪ তম গ্রেড প্রদান,
ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন শুরু করেন তারা। এর আগে তারা গত ২৮ সেপ্টেম্বর থেকে মহাপরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা) বরাবর স্মারকলিপি প্রদান, ২৯ ও ৩০ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন।
গত ১ অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেন। এর ধারাবাহিকতায় আজ নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা সভাপতি শাহ আলম,নাটোর জেলা সহ সভাপতি রিনা খাতুন, উপজেলা সাংগঠনিক মতিউর রহমান প্রমুখ।