মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে বিদ্যৎ বিভাগের লাইনম্যানকে মারধর করার প্রতিবাদে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা তিনঘন্টা ব্যপি কর্মবিরতি পালন করছে।
আজ শনিববার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মেহেরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সামনে বসে এই কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হামলায় আহত মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল ও লাইনম্যান রুবেল হোসেন।
তারা বলেন আজকের মধ্যে পুলিশ আইনগত ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে আরো কঠোর অবস্থানে যাবে তারা।
জানা যায়, গত ২ জুন দুপুরে মেহেরপুর শহরের বোষপাড়া সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বাড়ির পাশে বিদ্যুতের মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল রিডিং নিতে যান। এ সময় ওই এলাকার মাদক ব্যাবসায়ী পুল্টন নামের এক ব্যক্তি তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিটার রিডিং কাজে বাধা দেন।
একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান