নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার খালিয়াজুরীতে স্পীডবোট ডুবে নিখোঁজ ৪জনের মরদেহ ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে পাঁচহাট গ্রামের পাশে ধনু নদের তীরবর্তী এলাকায় থেকে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকালে উষামনি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
উদ্ধারকৃত মরদেহ গুলো হল- স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), বর রানা মিয়ার বোন শিরিন (১৮), শামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) ও উষা মনি (৫)।
নেত্রকোনা ফায়ার সার্ভিস অফিসের উপ সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ৪৮ ঘন্টার মধ্যে ৪জনের মরদেহ উদ্ধার করা হয়খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌপুলিশ কাজ করছে। তবে স্পীডবোট ডুবিয়ে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোন অভিযোগও করেনি।