নেত্রকোনা প্রতিনিধি :
স্বপ্নের সিড়ি বেয়ে দেশ গড়ায় নিজেদের প্রস্তুত করার আহবান জানিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, সনদপত্র ও নিম গাছের চারা তুলে দেওয়া হয়। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১১৪জন শিক্ষার্থীকে মোহনগঞ্জ অডিটরিয়ামে ভাটিবাংলা নাগরিক ফোরামের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ মাদক থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে। দেশকে আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলতে হবে। দেশ গড়ার জন্য নিজেদের মেধা ও মননকে সমৃদ্ধ করতে সচেষ্ট হতে হবে।