সোমবার, ২৯ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

১৫ আগস্ট ঘিরে খুলনায় দেওয়াল-খুঁটিতে আওয়ামী লীগের পোস্টার

খুলনায় ১৫ আগস্ট ঘিরে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। শহরের অদূরে খালিশপুর থেকে শুরু করে ফুলবাড়িগেট এলাকার বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে দলটি। নিজেদের অস্তিত্ব জানান দিতে এ কাজ করলেও জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। গত ৯ আগস্ট দিনগত রাতের কোনো একসময় আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে এসব পোস্টারিং করা হয়েছে বলে […]

১৫ আগস্ট ঘিরে খুলনায় দেওয়াল-খুঁটিতে আওয়ামী লীগের পোস্টার

১৫ আগস্ট ঘিরে খুলনায় দেওয়াল-খুঁটিতে আওয়ামী লীগের পোস্টার

নিউজ ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ১৩:৩৩

খুলনায় ১৫ আগস্ট ঘিরে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। শহরের অদূরে খালিশপুর থেকে শুরু করে ফুলবাড়িগেট এলাকার বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে দলটি। নিজেদের অস্তিত্ব জানান দিতে এ কাজ করলেও জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

গত ৯ আগস্ট দিনগত রাতের কোনো একসময় আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে এসব পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে। পোস্টারিং করার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা।

জানা যায়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর সারাদেশের মতো খুলনায়ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। অনেকে অভ্যুত্থানে হামলার অভিযোগে গ্রেফতার হন। অনেকে সুযোগ বুঝে দেশ ছেড়েছেন। সেখান থেকে অর্থায়ন করেই সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দিনগত রাতের কোনো একসময় খালিশপুর বানৌজা তিতুমীর মেইন গেটের আনুমানিক ৩০০ মিটার পশ্চিম দিকে ২ নম্বর নেভিগেটসহ খালিশপুর থানাধীন বিভিন্ন জায়গায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ও দেওয়ালে আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি অনুসন্ধানের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একাধিক সূত্র জানিয়েছে, রাতের আঁধারে দূর থেকে লোক এনে এসব পোস্টার লাগানো হয়েছে। এর পেছনে বড় অর্থায়ন করছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকটি চক্র। এর মধ্যে অন্যতম হলো ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের মালিক মাহাবুবুর রহমান। মাহাবুবুর রহমান আওয়ামী লীগের ছত্রছায়ায় ঠিকাদারি কাজে দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। রাতের আঁধারে খুলনার বাইরে থেকে পোস্টার ছাপিয়ে এনে বিভিন্ন দেওয়ালে তা লাগাচ্ছে মাহাবুব ব্রাদার্সের লোকজন। এছাড়াও কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অরাজকতা তৈরিতে টাকা লেনদেন করছে তারা।

খালিশপুরের বাসিন্দা হানিফ শিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, পোস্টার লাগানোর পর বিক্ষুব্ধ জনতা তা ছিঁড়ে ফেলেছে। আওয়ামী লীগ রাতের আঁধারে পোস্টারিং করে জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের এ দেশের মাটিতে দাঁড়ানোর মতো সাহস ছিল না। এজন্য চোরের মতো পোস্টার লাগিয়েছে। আন্দোলনে নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছে। স্বৈরাচারের বিচার কোনো না কোনো দিন এ দেশের মাটিতেই হবে।

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাজাহারুল ইসলাম রাসেল বলেন, আওয়ামী লীগ যে নতুন চক্রান্তে লিপ্ত তা পোস্টারিং দেখে বোঝা যাচ্ছে। রাতের আঁধারে তারা পোস্টারিং করে জনমনে আতঙ্ক তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইন, গণতান্ত্রিক শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার জন্য চরম হুমকি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকলে এ ধরনের সাহস আওয়ামী লীগ করতে পারত না। এ ধরনের কাজে অর্থ যোগানদাতা ও কুচক্রীদের অবিলম্বে আইনের আওয়াতায় আনতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সাবেক সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরেও নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডে আমরা বিব্রত। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ, তা এরই মাধ্যমে বোঝা যাচ্ছে। এমন অবস্থায় সাধারণ মানুষ এখন হতাশ।

তিনি আরও বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া পোস্টারিংয়ের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।এ বিষয়ে জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।