বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আ.লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করলে সেটা সকলের জন্যই খারাপ হবে : হাসান মামুন

অশুভ শক্তি ও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করলে সেটা সকলের জন্যই খারাপ হবে – এমন মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, জুলাই সনদকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান বাতিল বা স্থগিত করে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় অবৈধ হস্তক্ষেপ করার […]

আ.লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করলে সেটা সকলের জন্যই খারাপ হবে : হাসান মামুন

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ২২:৩৪

অশুভ শক্তি ও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করলে সেটা সকলের জন্যই খারাপ হবে – এমন মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

তিনি বলেন, জুলাই সনদকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান বাতিল বা স্থগিত করে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় অবৈধ হস্তক্ষেপ করার বিরুদ্ধে ছিল বিএনপি। সেই কারণে বিএনপির জুলাই সনদের বিষয়ে টেকনিক্যালী অবস্থান ছিল।

বুধবার মিডিয়ায় দেয়া এক ভিডিও বার্তায় বিএনপি নেতা হাসান মামুন এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এখন সরকারের অবস্থান এবং সংবিধান বাতিল না করার সুস্পষ্ট অবস্থান পাওয়ার পর জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে অবস্থান প্রদর্শন করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি এবং জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অপ্রত্যাশিত ও অপ্রাসঙ্গিক বিষয় সামনে এনে জুলাই সনদ ও জাতীয় ঐক্যকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে।

তিনি এসব কর্মকাণ্ড পতিত স্বৈরাচার ও পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে আগামী দিনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে বলে দাবি করেন।

তিনি বলেন, এনসিপি বিভিন্ন বিষয় নিয়ে দিন দিন বিচলিত হচ্ছে। গণঅভ্যুত্থানের নেতাদের এই ভূমিকা নিয়ে জাতি খুবই হতাশ। এর প্রধান কারণ হলো- জাতির সাথে তাদের কমিটমেন্ট। আন্দোলনের সময় তাদের মূল কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের বৈষম্য দূর করা।

সেটি তারা কতটুকু করতে পেরেছেন? এখন তাদের বেশি ফোকাস হচ্ছে জাতীয় রাজনীতি ও ক্ষমতায় ভাগ বসানোর পাশাপাশি বিভিন্ন সরকারি কাজে তাদেরকে যুক্ত করা। এমনকি তাদের অনেকে দুর্নীতির সাথেও জড়িয়ে পড়েছেন, যেটি জাতিকে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে।

সুতরাং এনসিপির যে রাজনৈতিক স্বপ্ন- সেসবের জন্য জনগণের সমর্থন ও ভালোবাসা অর্জনের চেয়ে শক্তি ও ক্ষমতা প্রয়োগ করে কিছু একটা আদায় করতে চাইছে। এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এবং নির্বাচনে তাদের অংশগ্রহণ ও বিজয়ের পথে বিরাট অন্তরায়।

হাসান মামুন বলেন, এনসিপির এই রাজনৈতিক ও ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণের অনিশ্চয়তার কারণে সরকার মাঝে মাঝে বিচলিত হচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির কাছে তাদের যে অঙ্গীকার সেই বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে।

বিশ্বব্যাপী ড. মুহাম্মদ ইউনূসের যে মর্যাদা, আশা করি তিনি সেই মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করবেন। তার মর্যাদার প্রতি এনসিপির নেতৃবৃন্দও সম্মান প্রদর্শন করবেন।

সর্বোপরি চব্বিশের গণঅভ্যুত্থানের প্রতি মানুষের যে সমর্থন ছিল ও এখনও আছে- তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের যে আগ্রহ, তার প্রতি সম্মান প্রদর্শন করবেন।

এনসিপি এবং জামায়াতে ইসলামীকে অপ্রাসঙ্গিক বিষয় সামনে না আনার অনুরোধ জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জুলাই সনদকে সামনে রেখে অপ্রত্যাশিত বিষয় সামনে এনে আপনারা জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করবেন না। গণতন্ত্র এবং আগামী নির্বাচনকে অনিশ্চিত করে দিয়ে অশুভ শক্তি ও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করবেন না।

তিনি বলেন, অশুভ শক্তি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করলে সেটা সকলের জন্যই খারাপ হবে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সেই ব্যাপারে আমি তাদেরকে এবং পুরো জাতিকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।