মাহিনুর ইসলাম , বড়লেখা প্রতিনিধিঃ
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৌলভীবাজারের বড়লেখার সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ এশা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর ছমির উদ্দিন ও লেচু বেগম হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজিরপুর জামে মসজিদের ইমাম কাওছার আহমদ, ফাউন্ডেশনের সভাপতি সরওয়ার আহমদ, সহ-সভাপতি রাজু আহমদ, সহ-সভাপতি বক্কর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক কামিল হোসেন, সাজু আহমদ, সুফিয়ান আহমদ, ইমন হোসেন, একবার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দূর্ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি, যারা নিহত হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে শিক্ষক মাহারীন চৌধরীর আত্মত্যাগ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। কোমলমতি শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর গভীরভাবে শোকাহত।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান হাফেজ জুনেদ আহমদ সাহেব। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাদের দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন। এসময় দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় নিহত শিক্ষক-শিক্ষার্থী ও আহতদের জন্য এক মিনিট নীরবতা, প্রার্থনা ও মানবিক সহমর্মিতা প্রকাশ করাই হবে সত্যিকারের শ্রদ্ধা।