জুয়েল রানা, রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুন্দুরচর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুর চর গ্রামের শাহজামাল গং ও ভুলু, রাজু, আপেল, মশিউর গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজামাল গংয়ের সদস্য গোলাম শহীদের দুই ছেলে বুলু মিয়া (৫০) ও ফুলবাবু (৪০), আনোয়ার হোসেন (৭০) ও তার ছেলে নুরুল আমিন (৫৫) নিহত হন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ময়মনসিংহে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।