পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ এর অভাবে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রমের পাশাপাশি ঝুকিপূর্ণ রয়েছে ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্য সম্বলিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির
ও মাদ্রাসা, হাঠ বাজার, হাজার হাজার একর কৃষি আবাদি জমি সহ প্রয়াত সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদ এর সমাধি।
স্থানীয়রা জানান, এখনো যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হয় তাহলে রামনাবাদ নদীর বিস্তীর্ণ নদীর কূল ঘেঁষে গড়ে উঠা শত বছরের
ঐতিহ্যবাহী এলাকা কিছু দিনের মধ্যে’ই গলাচিপা উপজেলার মানচিত্র থেকে বিলীন যাবে।
স্থানীয়রা জানান, সরকার অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে শত বছরের ঐতিহ্য রক্ষা করা এবং নিরাপদে সড়ক পথে আন্তঃজেলা যোগাযোগ রক্ষা করার জন্য প্রয়োজনীয় পরিপূর্ণ বাঁধ নির্মাণ করে জনজীবনকে ঝুঁকি মুক্ত করবেন এটাই সকলের প্রত্যাশা।