শনিবার, ১৬ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের পুলিশ কর্মকর্তা রাজিবুলের ক্ষমতার অপব্যবহার

হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামে ২০শে মার্চ (বৃহস্পতিবার)আনুমানিক সকাল ১০ ঘটিকায় মো: রাজিবুল নামে এক পুলিশ কর্মকর্তা অন্যকে বন্ধ দেওয়া জমির কাঁচা ধান জোরপূর্বক কাটতে যায়। সাথে নিয়ে যায় ধান কাটার একটি কাঁচি ও একটি রামদা, সাথে ছিল তার স্ত্রী ও বড় ছেলে আরবিপ( ১৪)। যে জমিতে ধান কাটতে […]

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৫, ২২:০৩

হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামে ২০শে মার্চ (বৃহস্পতিবার)আনুমানিক সকাল ১০ ঘটিকায় মো: রাজিবুল নামে এক পুলিশ কর্মকর্তা অন্যকে বন্ধ দেওয়া জমির কাঁচা ধান জোরপূর্বক কাটতে যায়।

সাথে নিয়ে যায় ধান কাটার একটি কাঁচি ও একটি রামদা, সাথে ছিল তার স্ত্রী ও বড় ছেলে আরবিপ( ১৪)। যে জমিতে ধান কাটতে যায় এই জমিটি রাজিবুলের ছোট ভাই মোহাম্মদ শরিফুল ইসলাম তার পিতার মৃত্যুর আগে বন্ধক দেন মোহাম্মদ হায়দার শেখের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকায় ।

এছাড়াও মোহাম্মদ মোক্তার আলী খানের কাছে ২ লক্ষ টাকা, মোহাম্মদ হযরত আলীর কাছে ২ লক্ষ টাকা ও মোহাম্মদ কাশেম শেখ এর কাছে ৩ লক্ষ টাকার জমি বন্ধক রাখে।

এই জমিতে পুলিশ কর্মকর্তা রাজিবুল জোরপূর্বক কাঁচাধান কাটতে যায়, তখন মহম্মদ হায়দার আলী সহ কয়েকজন বাধা দেয় তারপরও অনেক ধান কেটে রাজিবুল নষ্ট করে দেন।

অতঃপর বাধা দিলে মোহাম্মদ রাজিবুল (পুলিশ কর্মকর্তা) বেপরোয়া হয়ে ওঠেন এবং রামদা দিয়ে তাদেরকে মারার হুমকি দেয়।

এক পর্যায়ে সেটা মারামারিতে রূপ নেয় এবং প্রতিপক্ষের আঘাতে রাজিবুলের মাথা ফেটে যায়, সাথে সাথে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিকভাবে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে নিয়ে যান,

এরপর এখানে ভালো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে এখান থেকে ফেরত নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় বড় ছেলে আরবিপ (১৪)কেও আহত অবস্থায় সদর হসপিটালে ভর্তি করানো হয়।

এই ধানের জমিতে পানি দেয় মোহাম্মদ শহিদুল ইসলাম তার কাছে জানতে চাইলে বলেন আমি প্রথমথেকেই ঘটনাস্থলে ছিলাম। রাজিবুল কে এই কাঁচা ধান কাটতে নিষেধ করছিলাম সে আমারেও ধমক দেয় এবং মামলার ভয় দেখায় আর বলে ৫ তারিখের আগে তোদের মত অনেক মানুষ মারছি।

মোহাম্মদ মুক্তার আলী বলেন টাকা দিয়ে জমি বন্ধক রাখছি আমার টাকা ফেরত দিলে আমি চলে যাবো, কিন্তু তার টাকা ফেরত না দিয়ে তাকেও মামলার ভয় দেখানো হয় বলে তিনিও দাবি করেন।

রাজিবুল এর মায়ের কাছে জানতে চাইলে বলেন আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন মাত্র ৫০ হাজার টাকায় বন্ধক রাখছিলাম পরবর্তীতে আরো ২ লক্ষ টাকা নিছিলাম ।

আমাদের এই টাকা রোজার ঈদের পরে ফেরত দিয়ে দিবো তো আমার ছেলের মাথার একটু সমস্যা আছে তাকে গাছের সাথে বেঁধে রাখতে পারতো তাকে নামেরে এমনটাই দাবি করেন রাজিবুলের মা।

এ বিষয়ে রাজিবুলের কাছে জানতে চাইলে বলেন আমার আব্বা মারা যায় ৯ ই এপ্রিল ২০১৭ ইংরেজি তারিখে। আমি ও আমার মেজো ভাই মোহাম্মদ ওলিউর রহমান বাইরে থাকার সুবাদে আমার ছোট ভাই শরিফুল ইসলাম আমার আর মেজ ভাইয়ের জমি বন্ধক রাখে সেই টাকা আমি কেন দিব।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি( তদন্ত ) মোহাম্মদ কাছেদ মুন্সি বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা তদন্ত করে দেখছি যারা দোষী অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে এবং উদ্ধারকৃত রামদাটি ওদের কাছে থাকুক পরে প্রয়োজনে আমরা সংগ্রহ করে নিব।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।