বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টায় আরও ১ আসামি গ্রেপ্তার, প্রশংসায় ভাসছে র‍্যাব-৮

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা ভোলায় সাংবাদিক নির্যাতনকারী এজাহার ভুক্ত অপর আসামীকেও গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে এজাহার নামীয় ৪ আসামী র‍্যাবের হাতে গ্রেফতার হলো। শনিবার দিবাগত রাত ১: ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহার নামীয় ৩নং আসামী মোঃ কামাল হোসেনকে (৪৫) ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী গজারিয়া বাজার নামক এলাকা […]

সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টায় আরও ১ আসামি গ্রেপ্তার, প্রশংসায় ভাসছে র‍্যাব-৮

ছবি: সংগৃহিত

নিউজ ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ২৩:৩৬

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা

ভোলায় সাংবাদিক নির্যাতনকারী এজাহার ভুক্ত অপর আসামীকেও গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে এজাহার নামীয় ৪ আসামী র‍্যাবের হাতে গ্রেফতার হলো। শনিবার দিবাগত রাত ১: ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহার নামীয় ৩নং আসামী মোঃ কামাল হোসেনকে (৪৫) ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী গজারিয়া বাজার নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি টহল দল আসামীর অবস্থান সনাক্ত করে এজাহার নামীয় ৩ নং আসামী মোঃ কামাল হোসেনের অবস্থান নিশ্চিত করে উত্তর দীঘলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার চরনোয়াবাদ ও আলীনগর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ও ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩নং আসামী মোঃ কামাল হোসেন পালিয়ে যান। ৩ আসামী গ্রেফতারের ২৪ ঘন্টা অতিবাহিত হতে না হতেই অপর পলাতক আসামীকেও গ্রেফতার করা হয়।

আসামী মোঃ কামাল হোসেন দিনভর ভোলার বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। র‍্যাবের গোয়েন্দা দল তার উপর নজর রাখে। আসামী ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী গজারিয়া বাজার নামক এলাকায় তার বোনের বাড়ীতে গা ঢাকা দেয়। র‍্যাবের চৌকস দল আসামীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। আসামীকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে। এদিকে আসসমীদের গ্রেফতারে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সাহসী ভুমিকায় স্বস্থি জানিয়েছে আহত সাংবাদিক ও তাদের পরিবার। অন্যদিকে ভোলায় কর্মরত সাংবাদিকরা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


উল্লেখ্য আটককৃত আসামীরা গত ৪ মার্চ মঙ্গলবার একদল সন্ত্রাসী বাহিনী সহ ভোলা শহরের খালপাড় এলাকায় একটি দোকান ঘর দখল করতে যায়। এমন খবর পেয়ে সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন সন্ত্রাসী বাহিনী। এতে আহত হন ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, সাংবাদিক লিটন শেখসহ আরো ৩/৪ জন গণমাধ্যম কর্মী। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ভোলা থেকে প্রকাশিত অনলাইন ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন ভোলা সদর মডেল থানায় ৪ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জন সহযোগী আসামী উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে ভোলা সদর মডেল থানা।

মামলা নং- ৪/১১৯, তারিখ- ৪/৩/২০২৫। মামলা হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হলে সকলের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। সমালোচনার ঝড় উঠে সর্বমহলে। অবশেষে সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে র‍্যাব ৮। র‍্যাবের এই সাহসী ভুমিকার সংবাদ সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়। নেট দুনিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে র‍্যাব ৮ এর ভুমিকা।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।